রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ডিএসএলআর প্রযুক্তির লেন্স নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার বাকৃবিতে মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ৪ Cristiano Ronaldo leaves one-word comment to viral Instagram reel hailing him as most famous athlete in history | Football News Top Ent News, Aug 1: Kangana Ranaut, Hrithik Roshan’s Online Spat Goes Viral; Salman Khan Cuts Fee By Rs 50 Cr | Bollywood News নোয়াখালীর সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

Durga Puja 2025: আশৈশব দুর্গামূর্তি গড়ছেন তিনি, পুজোর আগে শিল্পী নমিতার এখন অবিরাম ব্যস্ততাdurga-puja-2025-nadia-female-artist-excels-in-dura-idol-making-art | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


Last Updated:

Durga Puja 2025: প্রতিমা তৈরির জন্য বিখ্যাত হাওড়ার প্রশস্ত, এখানের একমাত্র মহিলা শিল্পী নমিতা সর, ২৫ বছর ধরে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে  প্রতিমা তৈরি

+

দুর্গা

দুর্গা প্রতিমা গড়ছেন হাওড়ার নমিতা  

হাওড়া, রাকেশ মাইতি: নমিতার হাতের দুর্গা পৌঁছে যাচ্ছে হাওড়া ছড়িয়ে কলকাতার পুজো মণ্ডপেও! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানে দারুণ ব্যস্ততা প্রতিমা শিল্পালয়ে। হাওড়ার প্রশস্ত এলাকা প্রতিমা তৈরির জন্য বিখ্যাত। পুজোর কয়েক মাস আগে থেকে দুর্গা তৈরির হিড়িক লাগে এখানে। দুই সপ্তাহ আগে থেকে বিরামহীন ব্যস্ততা থাকে এখানে শিল্পালয় গুলিতে। পুরুষদের সঙ্গে তালে তাল মিলিয়ে একমাত্র মহিলা শিল্পী, প্রায় ২৫ বছর দুর্গা প্রতিমা তৈরি করছেন প্রতিমাশিল্পী নমিতা সর।

দুর্গাপুজোর ৬-৮ মাস আগে থেকেই প্রতিমা তৈরিতে হাত লাগায় নমিতা। শৈশবে একটু একটু করে প্রতিমা তৈরিতে হাতেখড়ি, বাবা-কাকার কাছে। এরপর শ্বশুরবাড়িতে এসে কয়েক বছর পর নিজের হাতে প্রতিমা গড়ার শিল্পালয় তৈরি। প্রথম বছর ২০০০ সালে একসঙ্গে দশটি প্রতিমা তৈরির বরাত মেলে, তারপর প্রতি বছর দুর্গাপুজোয় প্রতিমা তৈরির বরাত পাওয়ার সংখ্যা বেড়েই চলেছে। গত বছর ২১ টি প্রতিমা গড়েছেন। সেই সংখ্যা এ বার অনেকটা কম। এ বার বিশ্বকর্মা পুজোর কদিন পরই দুর্গাপুজো, যে কারণে বেশি বরাত নিতে পারেননি নমিতা। মাত্র ১৬ টি প্রতিমা গড়ার কাজ নিয়েছেন হাতে।

আরও পড়ুন : ক্যানিংয়ের মৌখালি সেতুতে ভিড় জমেছে, বসেছে মেলা, মানুষের ভিড়ে জমজমাট পর্যটন

মা ও ছেলের সংসার। বরাত নেওয়া প্রতিমা গড়া এবং প্রতিমা তৈরির সরঞ্জাম কেনা বেশিরভাগ কাজ নিজের হাতেই করতে হয়। প্রতিমা গড়ার কাজের ফাঁকে সংসারের যাবতীয় কাজও করতে হয় নিজের হাতেই। যদিও বর্তমানে বেশ কয়েকজন সহযোগী কাজের লোক রয়েছেন তাঁর অধীনে। অন্যান্য শিল্পালয়ের মতোই, সকাল থেকে রাত পর্যন্ত চলে প্রতিমা গড়ার কাজ। যতই দুর্গাপুজো এগিয়ে আসে ততই ব্যস্ততা বাড়ে তাঁদের। দুর্গাপুজো ছাড়াও লক্ষ্মী সরস্বতী কালী পুজোয় প্রতিমা তৈরির বরাত আসে। হাওড়া নমিতার শিল্পালয় সারা বছর থাকে প্রতিমা তৈরির ব্যস্ততা। শিল্পী নমিতা সর জানান, আশৈশব তিনি প্রতিমা তৈরির কাজে যুক্ত। এই কাজ তিনি চালিয়ে যেতে চান, যতদিন সম্ভব হবে এভাবেই প্রতিমা গড়বেন বলেই জানিয়েছেন তিনি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom