Last Updated:
বর্ধমান,সায়নী সরকার: বাড়ছে থিম পুজোর চাহিদা। কুমোরটুলির পাশাপাশি বর্ধমানের এই শিল্পীর তৈরি প্রতিমার চাহিদাও বাড়ছে কলকাতার-সহ অন্যান্য জেলার ক্লাবগুলিতে। এমনকি তাঁর তৈরি প্রতিমা গিয়েছে বিদেশেও। কলার ফাতরা দিয়ে ঠাকুরের শাড়ি তৈরি করে পেয়েছেন পুরস্কারও। একটা সময় ছিল জমিদার বাড়ির পুজো ও সাবেকি প্রতিমার চল বেশি ছিল কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে থিম পুজোর চাহিদা বেড়েছে অনেকটা। তাই সাবেকি প্রতিমায় পুজো হলেও মণ্ডপে দর্শনার্থীদের জন্য আর্টিস্টিক প্রতিমার চাহিদাই বেড়েছে বিভিন্ন ক্লাবগুলিতে।
এই প্রতিযোগিতার বাজারে বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল তাঁর ভিন্ন ধারার প্রতিমা তৈরি করে বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। তিনি সাবেকি প্রতিমার বাইরে গিয়ে সম্পূর্ণ অন্য ছন্দে প্রতিমা তৈরি করেন। থিম পুজোর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর তৈরি প্রতিমার কদরও অনেক বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “আমি প্রতিমা তৈরি করা শিল্পীর ঘরের ছেলে কিন্তু প্রথমে আর্টটা শিখেছিলাম আর্টিস্টিক কাজ, সিমেন্ট ও ব্রোঞ্জ দিয়ে কাজ করব বলে। থিম পুজো আসার পরে আটিস্টিক ঠাকুরের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঠাকুর তৈরির দিকে এসেছি। আমি যে ধারায় কাজ করি সবাই সেই ধারায় কাজ করে না। তাই অনেকেই ড্রইং করতে করতেই ঠিক করেন এই কাজটা করলে সিদ্ধার্থর তৈরি ঠাকুর আনব।
বর্তমান যুগে থিম পুজোর প্রতিযোগিতার মধ্যে সাবেকি প্রতিমার বাইরে নতুন কিছু তৈরি করার এই প্রবণতা বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পালকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। থিম পুজোর জগৎ-এ তাকে দিয়েছে এক বিশেষ পরিচয়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 28, 2025 4:59 PM IST
Durga Puja 2025: কুমোরটুলি অতীত! থিমের বাজার কাঁপাচ্ছেন বর্ধমানের ‘এই’ শিল্পী, বিদেশেও পাড়ি দিচ্ছে তাঁর প্রতিমা