শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার শিশুদের মাতৃদুগ্ধ নিশ্চিতে সারাবছর সচেতনতা কার্যক্রমের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর CWG 2026: India’s finest day in Glasgow yet! Six medals, 10 boxing finalists and 23-medal tally secured | Commonwealth Games News Top Ent News, July 31: Jana Nayagan Hit By Cauvery Protests In Karnataka, Ramayana Trailer Finds Fans In Pakistan | Bollywood News ভূঞাপুরে অবৈধভাবে চাল বিক্রির অভিযোগে চেয়ারম্যান-মেম্বার এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ধর্মের আড়ালে নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা চলছে: সাকি কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবি শিক্ষক চাকরিচ্যুত

Durga Puja 2025: কুমোরটুলি অতীত! থিমের বাজার কাঁপাচ্ছেন বর্ধমানের এই শিল্পী, বিদেশেও পাড়ি দিচ্ছে তাঁর প্রতিমা | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২৭৪ সময় দেখুন


Last Updated:

Durga Puja 2025: কুমোরটুলি নয়, থিম পুজোর প্রতিমা গড়তে বর্ধমানের এই শিল্পীর চাহিদা এখন তুঙ্গে। কলার ফাতরা দিয়ে ঠাকুরের শাড়ি তৈরি করে পেয়েছেন পুরস্কারও।

+

শিল্পী

শিল্পী সিদ্ধার্থ পাল ও তাঁর প্রতিমা

বর্ধমান,সায়নী সরকার: বাড়ছে থিম পুজোর চাহিদা। কুমোরটুলির পাশাপাশি বর্ধমানের এই শিল্পীর তৈরি প্রতিমার চাহিদাও বাড়ছে কলকাতার-সহ অন্যান্য জেলার ক্লাবগুলিতে। এমনকি তাঁর তৈরি প্রতিমা গিয়েছে বিদেশেও। কলার ফাতরা দিয়ে ঠাকুরের শাড়ি তৈরি করে পেয়েছেন পুরস্কারও। একটা সময় ছিল জমিদার বাড়ির পুজো ও সাবেকি প্রতিমার চল বেশি ছিল কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে থিম পুজোর চাহিদা বেড়েছে অনেকটা। তাই সাবেকি প্রতিমায় পুজো হলেও মণ্ডপে দর্শনার্থীদের জন্য আর্টিস্টিক প্রতিমার চাহিদাই বেড়েছে বিভিন্ন ক্লাবগুলিতে।

আরও পড়ুনঃ রথ দেখা কলা বেচা! মেলায় রকমারি দোকানের মাঝে বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণের জীবনচক্র, শেষ হওয়ার আগে ঘুরে আসুন ‘এই’ মেলায়?

​এই প্রতিযোগিতার বাজারে বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পাল তাঁর ভিন্ন ধারার প্রতিমা তৈরি করে বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। তিনি সাবেকি প্রতিমার বাইরে গিয়ে সম্পূর্ণ অন্য ছন্দে প্রতিমা তৈরি করেন।  থিম পুজোর চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর তৈরি প্রতিমার কদরও অনেক বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “আমি প্রতিমা তৈরি করা শিল্পীর ঘরের ছেলে কিন্তু প্রথমে আর্টটা শিখেছিলাম আর্টিস্টিক কাজ, সিমেন্ট ও ব্রোঞ্জ দিয়ে কাজ করব বলে। থিম পুজো আসার পরে আটিস্টিক ঠাকুরের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঠাকুর তৈরির দিকে এসেছি। আমি যে ধারায় কাজ করি সবাই সেই ধারায় কাজ করে না। তাই অনেকেই ড্রইং করতে করতেই ঠিক করেন এই কাজটা করলে সিদ্ধার্থর তৈরি ঠাকুর আনব।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বর্তমান যুগে থিম পুজোর প্রতিযোগিতার মধ্যে সাবেকি প্রতিমার বাইরে নতুন কিছু তৈরি করার এই প্রবণতা বর্ধমানের শিল্পী সিদ্ধার্থ পালকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে। থিম পুজোর জগৎ-এ তাকে দিয়েছে এক বিশেষ পরিচয়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Durga Puja 2025: কুমোরটুলি অতীত! থিমের বাজার কাঁপাচ্ছেন বর্ধমানের ‘এই’ শিল্পী, বিদেশেও পাড়ি দিচ্ছে তাঁর প্রতিমা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom