বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু ড. খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠক

Durga Puja 2025 : শুধু পেটের টানে নয়, বাবার স্মৃতি আঁকড়ে! ধার করে স্বাবলম্বী হওয়ার লড়াই দু’ভাইয়ের | Baruipur-idol-makers-durga-puja-idol-making-struggle-high-cost-materials-family-dream | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ সময় দেখুন


Last Updated:

এই পেশায় লাভের পরিমাণ কমেছে। তবুও আর্থিক অনটনের মধ্যে দিয়েও প্রতিমা তৈরি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন দু’ভাই।

+

চলছে

চলছে প্রতিমা তৈরির কাজ 

বারুইপুর, সুমন সাহা: চোখে স্বপ্নের ভিড়। শরতের নীল আকাশে সাদা মেঘের মতো ভাসার ইচ্ছে। তবে পায়ে বাঁধা দারিদ্রের শিকল। বাবাকে হারানোর পর থেকে একটাই লক্ষ্য ‘নিজের পায়ে দাঁড়াতে হবে’। এবার দুর্গাপুজোয় পরিবারের দুর্গতি দূর করতে প্রতিমা তৈরি করছেন বারুইপুর পূর্বে হিলগড়ি তালতলা প্রতিমা শিল্পী তপন ও স্বপন। কুমোরটুলির শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি করেন প্রতিমা।

তারওপরে কাঁচামালের উচ্চ মূল্য এবং কম পারিশ্রমিকের কারণে প্রতিমা নির্মাণ ও বিক্রিতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে প্রতিমা শিল্পীরা প্রতিমা তৈরি করে নিজেদের এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতির করার চেষ্টা করছেন। প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় মাটি, রং, ও অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় কারিগরদের খরচও বেড়েছে। প্রতিমা তৈরির মজুরি অনেক কম, যা দিয়ে কাঁচামালের খরচ মেটানো এবং পারিশ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন : বৃষ্টির দাপটে প্রতিমা শুকনো করা দুঃস্বপ্ন, পুজোর আগে মৃৎশিল্পীরা যেন যু*দ্ধ করছেন

বাধ্য হয়ে আর্থিক অনটনের মধ্যে দিয়ে বাবার স্মৃতি ধরে রাখতে দেনা করে কাজ করতে হচ্ছে। নেই কোনও সরকারি সাহায্য। করোনা মহামারির আগে প্রতিমা তৈরি করে ভাল আয় করা গেলেও, চলমান পরিস্থিতিতে প্রতিমার দাম কমে গিয়েছে। এই পেশায় লাভের পরিমাণ কমেছে। যা  ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এসবের মধ্যেও আর্থিক অনটনের মধ্যে দিয়েও প্রতিমা তৈরি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা। বাইরে থেকে টাকা ধার করে এনে প্রতিমা গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রতিমা তৈরির সরঞ্জামের দাম দ্বিগুণ হয়েছে। এ বছর ৮০০ টাকায় (৮০ পিস) খড় কিনতে হয়েছে। যা গত বছর ছিল ৪৫০ টাকা। সুতলি (দড়ি) প্রতি ১৪৫ টাকা কেজি, গত বছর প্রতি কেজি ছিল ১২০ টাকা। ট্রাক্টর প্রতি মাটির দাম ৫০০ টাকা। পেরেকের দাম প্রতি কেজি ১৪০ টাকা, যা গত বছর ছিল ৮০ টাকা। ২০০ টাকা মূল্যের বাঁশ কিনতে হয়েছে ৩৫০ টাকায়। রঙ দাম বেড়েছে লিটারে ৮০ টাকা। এছাড়া শ্রমিকদের মজুরি বেড়েছে ৫০০ থেকে ৭০০ টাকা। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিমা তৈরি করতে হচ্ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom