শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায় সীমান্তের বেকার তরুণদের দক্ষ করে তুলতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত Ramayana: Ranbir Kapoor Is Ram, Yash Is Ravana And Sunny Deol Is Hanuman

Durga Puja 2025: সংসার চালাতে মণ্ডপসজ্জা শুরু, আজ নামি শিল্পী! ভিনরাজ্যেও দেখা যাবে এই বাঙালি যুবকের কাজ | Ahead of Durga Puja 2025 meet this pandal artist from East Medinipur started drawing from childhood | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

সংসার চালাতে এই কাজে আসা। বর্তমানে এই কাজটাই তাঁর পরিচয় হয়ে দাঁড়িয়েছে

+

মণ্ডপ

মণ্ডপ শিল্পী পঞ্চানন ভূঁইয়া

নন্দকুমার, সৈকত শীঃ মানুষের ভাগ্য কখন, কোথায়, কোন পরিস্থিতিতে ফেলে দেয় তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই ছবি আঁকার ঝোঁক। বড় হয়ে সেই আঁকা বদলে গেল মণ্ডপসজ্জা শিল্পে। সংসার চালাতে এই কাজে আসা। বর্তমানে এই কাজটাই তাঁর পরিচয় হয়ে দাঁড়িয়েছে। সালটা ২০২০, উচ্চমাধ্যমিক পাশের পর করোনা ও লকডাউনের জাঁতাকলে ছাড়তে হয় পড়াশোনা। পড়াশোনার সঙ্গে অঙ্কন শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু পড়াশোনা আর হয়ে ওঠেনি। থিমের মণ্ডপ শিল্পী হিসাবে খ্যাতিলাভ করেছেন পঞ্চানন ভূঁইয়া।

পরিবারের পাশে দাঁড়াতে পড়াশোনা আর করা হয়নি। মণ্ডপসজ্জা শিল্পকে পেশা হিসেবে বেছে নিয়ে কাজ শুরু করেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের কোলসর এলাকার যুবক পঞ্চানন। তাঁর তুলির টানে চাল, ছোট নুড়ি ও বোতলের ছিপি প্রভৃতির ওপর ফুটে ওঠে ছোট থেকে বড় বিভিন্ন ধরণের দেব-দেবী, মনীষী, বিখ্যাত মানুষ ও প্রকৃতির চিত্র। তবে দুর্গাপুজোর সময় মণ্ডপসজ্জার কাজে ব্যস্ত হয়ে ওঠেন। এই সময় দিনরাত এক করে দুর্গাপুজো মণ্ডপের কাজ চলে। তাঁর তৈরি মণ্ডপসজ্জা অসম ও কোচবিহারের পাশাপাশি রাজ্যের বিভিন্ন দুর্গাপুজো প্যান্ডেলে ফুটে উঠবে। রাত দিন এক করে সেটারই কাজ করে চলেছেন পঞ্চানন।

আরও পড়ুনঃ বাংলার বুকে একটুকরো আমাজন! গা ছমছমে রহস্যময় জঙ্গল, দেখা যাবে…! জেলার পুজোয় বড় চমক

শিল্পী জানান, আমাদের জেলার শিল্পী গৌরাঙ্গ কুইল্যা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তুলির টানে নানান জিনিস বানিয়ে, মণ্ডপসজ্জা করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তাঁকে দেখেই অনুপ্রেরণা পেয়েছি। পরিবারের হাতে অর্থ তুলে দিতেই এই কাজ শুরু করা। বর্তমানে কাজের পরিসর বাড়ছে। একটু একটু করে মণ্ডপশিল্পী হিসেবে নামডাক হয়েছে। পুজোর সময় দম ফেলার ফুরসত থাকে না। এই বছর আবার বৃষ্টি কাজে ব্যাঘাত ঘটিয়েছে। সামনেই পুজো তাই দিন রাত এক করেই কাজ করতে হচ্ছে।

পঞ্চানন আরও জানান, ভিনরাজ্য অসমের একটি দুর্গাপুজোর প্যান্ডেল, পশ্চিমবঙ্গের কোচবিহার, নবদ্বীপ, কলকাতার একটি মণ্ডপের পাশাপাশি আরও দু’টি মণ্ডপের কাজ চলছে। পুজো যত এগিয়ে আসছে কাজের চাপ তত বাড়ছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বছর ২২-এর পঞ্চানন ছোট থেকেই ছবি আঁকতেন। কিন্তু আঁকার কোনও প্রশিক্ষণ নেননি তিনি। নিজের মনের ভাবনা অনায়াস দক্ষতায় ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারেন। সেই ছবি আঁকা তাঁর জীবন বদলে দিয়েছে। বর্তমানে মণ্ডপ শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছেন। ফলে দুর্গাপুজো, কালীপুজো সহ বিভিন্ন পুজো ও অনুষ্ঠানে মণ্ডপ শিল্পী হিসাবে ব্যস্ততা চোখে পড়ে। বর্তমানে এলাকার ছেলেমেয়েদের ছবি আঁকার প্রশিক্ষণের পাশাপাশি মণ্ডপ শিল্পী হিসেবে কাজ করে চলেছেন পঞ্চানন। ছোটবেলার ছবি আঁকার নেশাই এখন তাঁর পেশা হয়ে গিয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom