মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

Durga Puja 2025 :সিসি ক্যামেরা, ফায়ার সেফটি থেকে মোবাইল ভ্যান! বারুইপুরে পুজোয় পুলিশের ত্রিস্তরীয় পরিকল্পনা! | durga-puja-2025-baruipur-police-security-three-layer-night-patrol-cctv-volunteers-safety-measures | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ সময় দেখুন


Last Updated:

Durga Puja 2025 : রাতে মণ্ডপের কাছে ট্রাফিক পুলিশ, থানার পুলিশের মোবাইল ভ্যান সহ পুলিশের বিশেষ টিম ও পর্যাপ্ত সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে। এছাড়াও ওই দিনগুলিতে মণ্ডপ সংলগ্ন এলাকায় নজরদারি চালাবে পুলিশের বাইক টিম।

প্রতিকী ছবি প্রতিকী ছবি 
প্রতিকী ছবি 

বারুইপুর, সুমন সাহা: এবার পুজোয় রাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা করেছে বারুইপুর থানা। আইসি সৌম্যজিৎ রায় বলেন, ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। রাতে মণ্ডপের কাছে ট্রাফিক পুলিশ, থানার পুলিশের মোবাইল ভ্যান সহ পুলিশের বিশেষ টিম ও পর্যাপ্ত সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে। এছাড়াও ওই দিনগুলিতে মণ্ডপ সংলগ্ন এলাকায় নজরদারি চালাবে পুলিশের বাইক টিম।

বারুইপুর থানায় পুজো নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে বিধায়ক বিভাস সর্দার, বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস, থানার আইসি সৌম্যজিৎ রায় ছিলেন। ডাকা হয়েছিল বারুইপুর বিদ্যুৎ ও দমকল বিভাগকেও। এছাড়া বারুইপুরের প্রায় ২৭০টির বেশি পুজো কমিটির লোকজন ছিলেন।

বৈঠকে বলা হয়, প্রতি মণ্ডপে পুজো কমিটি নিযুক্ত ভলান্টিয়ার বেশি করে মোতায়েন করতে হবে। তাঁদের গলায় আই কার্ড ঝুলিয়ে রাখতে হবে। মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক। এছাড়াও মণ্ডপে প্রতিমার জায়গায় তিন-চারটি ক্যামেরা বসাতেই হবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অগ্নিনির্বাপক মেশিন মণ্ডপে রাখতে হবেই। মজুত রাখতে হবে পর্যাপ্ত বালি ও জল। পাশাপাশি, মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও বাইরে বেরনোর পথ বড় করতে বলা হয়েছে। বয়স্ক মানুষদের জন্য আলাদা করে মণ্ডপে প্রবেশের ব্যবস্থা করতে হবে। তাঁদের জন্য মণ্ডপের ভিতর যেন বসার ব্যবস্থা থাকে, তাও দেখতে বলা হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Durga Puja 2025 : সিসি ক্যামেরা, ফায়ার সেফটি থেকে মোবাইল ভ্যান! বারুইপুরে পুজোয় পুলিশের ত্রিস্তরীয় পরিকল্পনা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর