বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

Durga Puja Travel: পাহাড় বেয়ে চলে খরস্রোতা, নদীর ধারে সাজানো হোমস্টে! এবারের পুজো একেবারে নিরিবিলিতে কাটাতে চান? ঘুরে আসুন ময়নাবাড়ি If you want to spent puja vacation quitely then this place in Alipurduar may be the perfect destination visit moynabari this Durga Puja | লাইফস্টাইল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন


Last Updated:

Durga Puja Travel: ভুটানঘাট ঘুরতে এলে অবশ্যই আসতে হবে ময়নাবাড়ি এলাকায়। আলিপুরদুয়ার পর্যটনে ফের নিজের স্থান ফিরে পেতে সেজে উঠছে শামুকতলা এলাকার ময়নাবাড়ি।

+

ভুটানঘাট

ভুটানঘাট

আলিপুরদুয়ার, অনন্যা দে: ভুটানঘাট ঘুরতে এলে অবশ্যই আসতে হবে ময়নাবাড়ি। আলিপুরদুয়ার পর্যটনে ফের নিজের স্থান ফিরে পেতে সেজে উঠছে শামুকতলা এলাকার ময়নাবাড়ি। দুর্গাপুজোর প্রাক্কালে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানা এলাকার হোমস্টেগুলি সাজিয়ে তোলা হচ্ছে পর্যটক টানতে। শামুকতলা থানার ময়নাবাড়ি এলাকার মধ্যে অন্যতম। সেখানে গেলে দেখা যায় কাঠের তৈরি অনেকগুলি হোমস্টে। ময়নাবাড়ির শান্ত পরিবেশ পর্যটকদের পছন্দ। জলদাপাড়া, চিলাপাতা তো অনেকেই গিয়েছেন, ময়নাবাড়ি একবার এলে বারবার ইচ্ছে করবে থেকে যেতে।

অসম, ভুটান সীমান্তে অবস্থিত ময়নাবাড়ির প্রচার এখনও তেমন নেই। তবে যেসব পর্যটক ভুটান ঘাট বেড়াতে আসেন, তারা ময়নাবাড়ি এলাকায় আসেন। পর্যটন বিকাশের ক্ষেত্রে ময়নাবাড়ির নাম উঠে আসুক চাইছেন এলাকার পর্যটন ব্যবসায়ীরা। যার কারণে সাজিয়ে তোলা হচ্ছে এলাকার হোমস্টেগুলি। বর্তমানে হোমস্টেগুলিতে গেলে দেখা যায় কিছু পর্যটক রয়েছেন সেখানে। তারা ভুটানঘাট ও ময়নাবাড়ির অপরূপ সৌন্দর্য দেখে মোহিত।

ময়নাবাড়ি এলাকা থেকে কিছুদুরেই ভুটান ঘাট। তাছাড়া ভুটান পাহাড় রয়েছে পাশাপাশি। একদিকে চা বাগান, অন্যদিকে জঙ্গল। তারই মাঝখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি হোমস্টে।‌ হোমস্টে মালিকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তারা এখন থেকেই পুজোর  বুকিং নিতে শুরু করেছেন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/

Durga Puja Travel: পাহাড় বেয়ে চলে খরস্রোতা, নদীর ধারে সাজানো হোমস্টে! এবারের পুজো একেবারে নিরিবিলিতে কাটাতে চান? ঘুরে আসুন ময়নাবাড়ি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর