বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু ড. খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠক

East Bardhaman News: মাটির নয়, ১৫ ফুট উঁচু ও ২২ ফুট চওড়া শোলার দুর্গা! অনন্য প্রতিমা কোথায় তৈরি হচ্ছে জানেন? দেখলে চোখ দাঁড়িয়ে যাবে | Durga Puja 2025 not clay Durga idol being made of shola which will go to North Bengal | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ সময় দেখুন


Last Updated:

Durga Idol: মাটির নয়, সম্পূর্ণ শোলা দিয়ে তৈরি হচ্ছে দেবী দুর্গা সহ লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। ১৫ ফুট উঁচু এবং ২২ ফুট চওড়া এই বিশাল শোলার প্রতিমা এবছর যাবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে।

+

শোলাগ্রামে

শোলাগ্রামে তৈরি হচ্ছে শোলার দুর্গা 

মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমানের বনকাপাসি গ্রামকে বলা হয় শোলাগ্রাম। এখানকার শিল্পীরা বহু বছর ধরে শোলার সাজ তৈরি করে গোটা দেশে সুনাম অর্জন করেছেন। তবে এবছর সেই বনকাপাসি গ্রাম থেকেই তৈরি হচ্ছে একেবারে অভিনব শোলার দুর্গা প্রতিমা। মাটির নয়, সম্পূর্ণ শোলা দিয়ে তৈরি হচ্ছে দেবী দুর্গা সহ লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। ১৫ ফুট উঁচু এবং ২২ ফুট চওড়া এই বিশাল শোলার প্রতিমা এবছর যাবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে। এই নিদারুণ শোলার প্রতিমা গড়ছেন বনকাপাসিরই নামজাদা শিল্পী আশীষ মালাকার। তাঁর নাম আজ দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিদেশেও।

প্রায় দু’মাস ধরে চলছে এই বিশাল প্রতিমা তৈরির কাজ। নিখুঁতভাবে শোলা কেটে ধীরে ধীরে গড়ে তুলছেন মা দুর্গা ও তাঁর পরিবারকে। শুধু প্রতিমাই নয়, উত্তরবঙ্গের জলপাইগুড়ির ওই নির্দিষ্ট প্যান্ডেল সাজানো হবে পুরোপুরি শোলার কাজ দিয়ে। থাকবে নারায়ণের দশ রূপ, ঝাড়বাতি থেকে শুরু করে যাবতীয় শোভাসজ্জা। ফলে এবছরের জলপাইগুড়ির দুর্গাপুজো দর্শনার্থীদের জন্য এক অন্যরকম আকর্ষণ হতে চলেছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

অন্যান্য বছর বিভিন্ন জায়গা থেকে একাধিক অর্ডার নিতেন আশীষ মালাকার। কিন্তু এবছর তিনি আর কোনও কাজ হাতে নেননি। শুধু এই একটাই প্রতিমা তৈরিতেই তিনি ব্যস্ত রয়েছেন। তাঁর ছেলে অভিজিৎ মালাকারও সাহায্য করছেন এই কাজে। বাবা ছেলে মিলে দিন-রাত এক করে প্রতিমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। এই প্রসঙ্গে অভিজিৎ মালাকার বলেন, “এই শিল্প আমাদের ঐতিহ্য এবং আমাদের গর্ব। আমরা চাইছি সবাই যেন এই কাজ দেখে আনন্দ পায়। আমাদেরও এই কাজ করে অনেকটাই আনন্দ হচ্ছে।”

মঙ্গলকোটের বনকাপাসি গ্রাম শোলাশিল্পের জন্য দেশজোড়া খ্যাত। প্রতিবছর এখানকার শিল্পীরা দেশের নানা প্রান্তে প্রতিমা বা মণ্ডপসজ্জার কাজে যান। তবে এবারের প্রতিমা তৈরির কাজকে তাঁরা আলাদা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তাঁদের একটাই লক্ষ্য, উত্তরবঙ্গের মানুষ যেন এই শোলার প্রতিমা দেখে মুগ্ধ হন, গর্বিত হন বাংলার শিল্প ঐতিহ্য নিয়ে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

মাটির নয়, ১৫ ফুট উঁচু ও ২২ ফুট চওড়া শোলার দুর্গা! অনন্য প্রতিমা কোথায় তৈরি হচ্ছে জানেন? দেখলে চোখ দাঁড়িয়ে যাবে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom