মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

East Medinipur News: শীতের রোদ গায়ে মেখে রূপনারায়ণের পাড়ে পিকনিক! প্রাচীন শহরে ‘স্পট’ খোঁজার নতুন নিয়ম জানুন!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ সময় দেখুন


Last Updated:

শীতের রোদেলা দুপুরে নদীর বালুচরে পিকনিক জমে ওঠে। এবার তাম্রলিপ্ত পৌরসভা রূপনারায়ণ পাড়ে পিকনিকের জন্য চালু করল একাধিক ব্যবস্থা।

X

তাম্রলিপ্ত

তাম্রলিপ্ত পৌরসভা

তমলুক: ক্যালেন্ডারের পাতায় শীতকাল। আর শীতকাল মানেই পিকনিকের মরশুম। শীতের দিনে মিষ্টি রোদ গায়ে মেখে পিকনিক করতে ভালবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। শীতকালে ছুটির দিন ও শনি রবিবার বিভিন্ন পিকনিক স্পটগুলি জনসমাগমে ভরে ওঠে। শেষের দিনে পিকনিক স্পট বলতে মূলত বাঙালিদের কাছে নদীপাড় অত্যন্ত প্রিয় জায়গা। শীতের রোদেলা দুপুরে নদীর বালুচরে পিকনিক জমে ওঠে। এবার তাম্রলিপ্ত পৌরসভা রূপনারায়ণ পাড়ে পিকনিকের জন্য চালু করল একাধিক ব্যবস্থা।

আরও পড়ুন- রক্তও জমে যাবে! শৈত্যপ্রবাহের দাপটে ‘ধ্বংসলীলা’…ভয়াবহ দিন! শুরু হয়ে গেল এখনই? ভবিষ্যদ্বাণী জানলে শিউরে উঠবেন!

পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় পিকনিক স্পট রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা নদনদী ও সমুদ্র দ্বারা বেষ্টিত। ফলে প্রতিটি পিকনিক স্পটে পিকনিক করতে আসা সাধারণ মানুষের জনসমাগম হয় প্রচুর। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। শীতের সময় তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত রূপনারায়ণ নদের তীরে পিকনিক করতে বহু মানুষের সমাগম হয়। এবার পিকনিক করতে আসা মানুষজনদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতায় নজর দিল পৌর প্রশাসন।

আরও পড়ুন- এই ‘ফল’ আর ‘জল’ কখনওই নিয়ে উঠতে পারবেন না প্লেনে! কেন বলুন তো? আসল কারণ ক’জন জানেন?

রূপনারায়ণ নদের তীরে পিকনিক নিয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, পিকনিক করতে আসা মানুষজনদের সুবিধার্থে পৌরসভা একাধিক ব্যবস্থা নিয়েছে। যেমন পানীয় জল, শৌচাগার, বৈদ্যুতিক আলো ব্যবস্থা নেওয়া হয়েছে রূপনারায়ন নদের তীরে। এর পাশাপাশি শীতের ছুটির দিন এবং শনি রবিবার পিকনিকে আসা মানুষজনদের নিরাপত্তা জন্য পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও পৌরসভা থেকে যত্রতত্র খাবারের প্লেট ও নোংরা আবর্জনা ফেলানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

আরও পড়ুন-ভিডিও কলে গার্লফ্রেন্ড, অদ্ভুত শব্দটা কিসের! পরিবার বলে ওঠে, ‘বাবু, কী করছিস তুই?’ তার পরেই… 

শীতের দিনে নদী পাড়ে পিকনিক অত্যন্ত জনপ্রিয়। এবার রূপনারায়ণ নদীর পাড়ে পাড়ে পিকনিক করতে মানুষজনদের জন্য একাধিক ব্যবস্থার পাশাপাশি নিয়ম জারি করল পৌরসভা। নদী পাড়ে এসে সুষ্ঠুভাবে যাতে সাধারণ মানুষ পিকনিক করতে পারে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে পৌরসভা থেকে জানা যায়। পৌরসভা একদিকে যেমন সুষ্ঠুভাবে পিকনিকের ব্যবস্থা করেন পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়ে ও নজর দিয়েছে।

সৈকত শী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর