দিঘা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: দিঘা মোহনা উপকূলীয় অঞ্চলে শুঁটকি মাছের ব্যবসা বড়সড় সঙ্কটের মুখে পড়েছে। বহু বছর ধরে এখানকার মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। প্রায় ২০০ ব্যবসায়ী সরাসরি এই ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও প্রায় পাঁচ হাজার মানুষ পরোক্ষভাবে এই ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় গ্রাম মৈত্রাপুর, শংকরপুর, পূর্ব মুকুন্দপুর, দাসন্দপুর, দহদিয়া ও অলংকারপুর সহ একাধিক গ্রামের মানুষ শুঁটকি মাছ শিল্পের উপর নির্ভরশীল। তবে টানা বৃষ্টির কারণে মাছ শুকাতে না পেরে সবাই সমস্যায় পড়েছেন।