সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: Virat Kohli loses cool, throws helmet and gloves after dismissal vs Mumbai Indians | Cricket News কর্ণফুলীতে কর্মসংস্থানের দাবিতে ইউএনও বরাবর ছাত্রদলের স্মারকলিপি প্রদান কর্ণফুলীতে ভোজ্য তেলের দোকানে অভিযান, জরিমানা ৪০ হাজার টাকা পীরকে পিটিয়ে-কুপিয়ে হত্যা: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Opinion | Asha Bhosle: A Voice In Many Lives | Bollywood News বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী বোর্ড গঠন কক্সবাজারের রামুতে এমআরএ’র উদ্যোগে ক্ষুদ্রঋণ গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত IPL 2026 controversy: RR manager Romi Bhinder violates PMOA protocol by using phone in dugout | Cricket News বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত ভূঞাপুরে থানার বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার -১

Educational Fair: কলেজে শিক্ষামূলক মেলা! রয়েছে ক্যারিয়ার কাউন্সিলিং থেকে বুক স্টল,জুয়েলারি থেকে ফুডকোর্টও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৫৩ সময় দেখুন


Last Updated:

Educational Fair: এই মেলায় রয়েছে কালচারাল অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা ক্যারিয়ার কাউন্সিলিং জুয়েলারি প্রদর্শনী ফুট কোর্ট হস্তশিল্প প্রদর্শনী এমনকি বুক স্টলও, কলকাতার বিভিন্ন নামিদামি প্রকাশনীরা নিজেদের বইয়ের পসরা নিয়ে এসেছেন এই মেলায়।

X

কলেজে

কলেজে আয়োজন শিক্ষামূলক মেলা

নদিয়া: শিমুরালি শচীনন্দন কলেজ অফ এডুকেশন-এর পরিচালনায় আয়োজন করা হয়েছে মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক শিক্ষামূলক মেলা। ২২ তারিখ থেকে শুরু এই মেলা শেষ হবে আজ অর্থাৎ ২৪ এপ্রিল। এই মেলায় রয়েছে কালচারাল অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, ক্যারিয়ার কাউন্সিলিং, জুয়েলারি প্রদর্শনী, ফুট কোর্ট, হস্তশিল্প প্রদর্শনী এমনকী বুক স্টলও। কলকাতার বিভিন্ন নামিদামি প্রকাশনীরা নিজেদের বইয়ের পসরা নিয়ে এসেছেন এই মেলায়।

আরও পড়ুন: একটা নয়, দুটো এসি লোকাল ট্রেন চলবে শিয়ালদহ থেকে! কোন কোন রুটে?

পশ্চিমবঙ্গের মধ্যে এটি দ্বিতীয় বি.এড কলেজ যারা উচ্চমানের স্বীকৃতি পেয়েছে। এদিনের এই শিক্ষামূলক মেলার রয়েছে বেশ কিছু উদ্দেশ্য, যেমন বই যে মানুষের জীবন এবং বইয়ের মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকতে পারি, বইকে যে বন্ধু করে সে জীবনে কখনও একাকিত্বে থাকবে না সেই কারণে এখানে বুক ফেয়ারের আয়োজন করা হয়েছে। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের ফেলে দেওয়া যে জিনিসপত্র রয়েছে সেই ফেলে দেওয়া জিনিসগুলি দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের ঘরের সাজানোর জন্য আসবাবপত্র। এই সমস্ত আসবাবপত্র বানিয়েছে কলেজের ছাত্র-ছাত্রীরাই। সৃষ্টির মধ্যেই যে আনন্দ লুকিয়ে থাকে সেই বার্তাই এখানে দেওয়া হয়েছে। এছাড়াও পরিবেশে গাছ লাগানো কতটা জরুরি সেই বার্তাও দেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে। মেলায় উপস্থিত সকলকে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা।

আরও পড়ুন: ৯৯% মানুষেই জানেন না ‘সঠিক’ উত্তর! বলুন তো টম‍্যাটোর বাংলা কী?

এছাড়াও বৃত্তি এবং মেধা অন্বেষণের খোলা হয়েছিল কাউন্টার। এছাড়াও মেলায় তৈরি করা হয়েছে ফুড কোর্ট যেখানে কলেজের পড়ুয়ারাই বানিয়ে এনেছেন একাধিক টক-ঝাল-মিষ্টি খাবার এবং ছোটদের জন্য গেমিং জোন সেই খেলার ঘরে রয়েছে বিভিন্ন ধরনের মজাদার খেলাও। সবশেষে বলা যেতে পারে এই শিক্ষামূলক মেলা আয়োজন করার ফলে উপকৃত হয়েছেন সকল স্তরের ছাত্রছাত্রীরা।

Mainak Debnath

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Educational Fair: কলেজে শিক্ষামূলক মেলা! রয়েছে ক্যারিয়ার কাউন্সিলিং থেকে বুক স্টল,জুয়েলারি থেকে ফুডকোর্টও

Next Article

SSC Recruitment List: ‘যোগ্য’ শিক্ষকরা বাদে অন্য কেউ যেন না থাকে, স্কুলে স্কুলে এবার ‘বিশেষ’ তথ্য তলব রাজ্যের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর