Last Updated:
নয়াদিল্লি: অবশেষে ভারতের আকাশে দেখা গেল পবিত্র ইদের চাঁদ। সোমবার, ৩১ মার্চ এ দেশে পালিত হবে খুশির ইদ অর্থাৎ ইদ-উল-ফিতর। রবিবার সন্ধ্যায় ইদের দিন ঘোষণা করেছে কলকাতার নাখোদা মসজিদ। চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে সেন্ট্রাল মুন সাইটিং কমিটির চেয়ারম্যান মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মহালি।
২৯ মার্চ চাঁদ দেখার মধ্যে দিয়ে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শেষ হয়। এক মাসব্যাপী রোজা পালনের পর এই দুই দেশেই ইদ-উল-ফিতর উদযাপিত হবে আজ, ৩০ মার্চ।
তবে ভারতে দিনটি পালিত হবে ৩১ মার্চ। প্রসঙ্গত, ২ মার্চ শুরু হয় পবিত্র রমজান মাস। শেষে পবিত্র চাঁদ মুখ দেখাতেই দেশ জুড়ে ইদ-উল-ফিতর ঘোষিত হল ৩১ মার্চ। লখনউ ঈদগাহের ইমাম মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি জানান, “আজ ভারতে চাঁদ দেখা গিয়েছে। অর্থাৎ ইদ-উল-ফিতর ৩১ মার্চ উদযাপিত হবে। লখনউ ইদগাহে সকাল ১০ টায় নামাজ পড়া হবে…”
Kolkata,West Bengal
March 30, 2025 8:54 PM IST
Narendra Modi: প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার RSS সদর দফতরে মোদি, মঞ্চে মোহন ভাগবতের সঙ্গে! বললেন, ‘যেখানেই সেবা, সেখানেই সংঘ’