শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজার উপজেলা নির্বাচনে আব্দুল বাছিত খানকে আল ইসলাহর পূর্ণ সমর্থন কুষ্টিয়ায় ৩৮৬ মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল সম্পাদক শাহাদাৎ বাবু বাঘায় ৩৯ জন শিক্ষার্থীর ফরম ফিলাপ অনিশ্চিত IPL 2026 Points Table after Match 23: RCB jump to top after win, LSG remain at 7th | Cricket News জিয়াউর রহমানের নামে কালুরঘাট সেতু নামকরণের প্রস্তাব Yash Has No Scenes With Ranbir Kapoor In Ramayana; Ahaan Panday-Aneet Padda Reunite For Intense Love Story | Bollywood News কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির আলোচনা সভা ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত কর্ণফুলীতে গাড়ি চালকের গলায় ঝুলে ফাঁস, ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

EMI Gets Cheaper: একধাক্কায় রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমাল আরবিআই! গৃহঋণ, পার্সোনাল লোনের কিস্তি কতটা সস্তা? দেখুন হিসেব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৬৮ সময় দেখুন


আরবিআই-এর গভর্নর জানিয়েছেন, মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণের মধ্যে থাকার কারণেই রেপো রেট একধাক্কায় এতটা কমাল রিজার্ভ ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় সাধারণত ব্যাঙ্কগুলি সেই সাধারণত ঋণ গ্রহিতাদের দেয়৷ ফলে রেপো রেট কমলে সাধারণত ইএমআই-এর সুদের হারও কমে৷ ফলে দীর্ঘমেয়াদী ভিত্তিতে যারা ঋণ নিয়েছেন, তাঁদের মাসিক কিস্তির পরিমাণও কিছুটা কমে যায়৷ বিশেষত গৃহঋণ, গাড়ি কেনার জন্য ঋণ এবং পার্সোনাল লোনের মাসিক কিস্তি কিছুটা সস্তা হয়৷

কতটা কমতে পারে ইএমআই?

ধরা যাক এইচডিএফসি ব্যাঙ্ক থেকে কেউ ৩০ বছরের জন্য ৮.৭০ শতাংশ হারে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন৷ এই হিসেবে এতদিন মাসিক কিস্তা গুনতে হত ৩৯,১৩৬৷

৫০ বেসিস পয়েন্ট কমার পর সুদের হার দাঁড়াবে ৮.২০ শতাংশ৷ এর ফলে নতুন ইএমআই দাঁড়াবে ৩৭,৩৪৬ টাকা৷ ফলে নতুন মাসিক সাশ্রয় হবে ১৭৯০ টাকা, বার্ষিক সাশ্রয় হবে ২১,৪৮০ টাকা৷

পার্সোনাল লোনে কতটা সাশ্রয়?

ধরা যাক ৫ বছরের জন্য কেউ ১২ শতাংশ সুদে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছেন৷

এতদিন ইএমআই দিতে হত ১১,১২২ টাকা৷

৫০ বেসিস পয়েন্ট কমায় সুদের হার দাঁড়াবে ১১.৫০ শতাংশ৷

এর ফলে নতুন ইএমআই দাঁড়াবে ১০,৯৬৩ টাকা৷

মাসিক সাশ্রয় হবে ১৫৯ টাকা৷

তবে ইএমআই-এর কিস্তিতে কত টাকা সাশ্রয় হবে, এই হিসেব পুরোটাই নির্ভর করে প্রতিটি ব্যাঙ্কের উপরে এবং তারা গ্রাহকদের উপরে কত শতাংশ সুদ চাপাচ্ছে তার উপরে৷

আরবিআই গভর্নর সঞ্জয় মলহোত্র জানিয়েছেন, গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা সুবিধাজনক জায়গায় না থাকলেও ভারতীয় অর্থনীতির মজবুত ভিতের উপরে দাঁড়িয়ে রয়েছে এবং বৃদ্ধি পাচ্ছে৷ সেই কারণেই এই সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছে আরবিআই৷

রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি-র বৈঠকে সর্বসম্মত ভাবেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর