রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

Facebook ডেটিং প্ল্যাটফর্মে নতুন ফিচার আনা হয়েছে, এবার থেকে পাঠানো যাবে ভয়েস নোট!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৩৫ সময় দেখুন
Facebook ডেটিং প্ল্যাটফর্মে নতুন ফিচার আনা হয়েছে, এবার থেকে পাঠানো যাবে ভয়েস নোট!


#কলকাতা: সোশ্যাল মিডিয়া জায়েন্ট Facebook নিজের জনপ্রিয়তা বহুদিন আগে প্রমাণ করেছে। তাই প্রতি নিয়ত তার ব্যবহারকরীদের জন্য নিয়ে এসেছে নতুন নতুন আপডেট ও ফিচার। এবার Facebook বুঝতে পেরেছে শুধু টেক্সট মেসেজ নয়, ভয়েস মেসেজের প্রয়োজনীয়তা কতটা। সেই মতো এবার তার ডেটিং প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ভয়েস মেসেজের সুবিধা। এবার থেকে কথোপকথনের মাধ্যমে গড়ে উঠবে মধুর সম্পর্ক! এছাড়াও আরও দুটি নতুন ফিচার নিয়ে এসেছে Facebook।

Facebook ডেটিং অ্যাপ্লিকেশনে এতদিন শুধু টেক্সট-এর মাধ্যমে বার্তার আদান -প্রদান করা যেত। এই লিখে কথা বলা নিয়ে অনেকেই নিজেদের হতাশা ও অনিচ্ছার কথা প্রকাশ করেছে। অনেকে এটাও বলেছে যে, তাঁরা যখন তাঁদের প্রথম ডেটের সঙ্গে দেখা করেছেন তখন সঙ্গীর গলার আওয়াজ প্রথম শুনেছেন। অন্যদিকে, অতিমারীর কারণে বহু ডেটিং অ্যাপ ভিডিও ডেটিংয়ের পরিষেবা দিয়েছে। তাই Facebook নিজেকে আপটুডেট করেছে। Facebook-এর টেক কমিউনিকেশনস ম্যানেজার আলেকজান্দ্রু ভোইকা (Alexandru Voica) নিজের Twitter অ্যাকাউন্টের মাধ্যমে নতুন তিনটি ফিচারের ঘোষণা করেন। একটি হল ভয়েস মেসেজের সুবিধা ও অন্য দুটি হল ম্যাচ এনিহোয়ের (Match Anywhere) ও লাকি পিক (Lucky Pick)।

এবার থেকে ব্যাবহারকরীরা তাঁদের সঠিক “ম্যাচ”-এর সঙ্গে “অডিও ডেট” করতে পারবে। Bumble ডেটিং অ্যাপলিকেশন তার ব্যবহারকরীদের জন্য ভিডিও চ্যাটের অপশন নিয়ে এসেছে। Tinder-ও জুলাই মাসে “ফেস টু ফেস” অপশন নিয়ে এসেছে।

ম্যাচ এনিহোয়ের ফিচারটির সাহায্যে ব্যাবহারকরী বিশ্বের যেকোনও জায়গায় তাঁদের সঠিক ম্যাচ খুঁজে পাবেন বলে জানা গিয়েছে। এই অপশন Tinder আগে থেকে রেখেছিল বলে জানা গিয়েছে। আর লাকি পিক হল একটি অন্যতম ফিচার যার সাহায্যে ব্যাবহারকরী একেবারে আনকমন কাউকে খুঁজে পাবে বলে জানা গিয়েছে। তবে Facebook ডেটিং অ্যাপ্লিকেশন এখনও ভারতে লঞ্চ করেনি।

Published by:Siddhartha Sarkar

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর