সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

Facebook, Instagram, Whatsapp ফিরল একে একে, ৬ ঘণ্টারও বেশি থমকে সোশ্যাল দুনিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
Facebook, Instagram, Whatsapp ফিরল একে একে, ৬ ঘণ্টারও বেশি থমকে সোশ্যাল দুনিয়া


#কলকাতা: সারা পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির একেবারে পরিষেবা ভেঙে পড়ে৷ সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক এবং তার সহকারি অ্যাপগুলি হঠাৎ করেই কাজ করা বন্ধ দেয়৷ ভারতীয় সময় রাত সওয়া নটা নাগদ থেকে ব্যবহারকারীরা হঠাৎই বিস্তর সমস্যার সম্মুখীন হয়ে যান৷ প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে ফেসবুক (Facebook) , ইনস্টাগ্রাম (Instagram), হোয়াটসঅ্যাপ (Whatsapp) ৷ তারপর ধীরে ধীরে ফিরতে শুরু করে সোশ্যালমিডিয়ার জনপ্রিয়তম প্ল্যাটফর্মগুলি৷

প্রথমে ফেরে ফেসবুক. ভারতীয় সময় রাত তিনটে নাগাদ খানিক খানিক কাজ করতে শুরু করে ফেসবুক৷ এরপর ফেরে ইনস্টাগ্রাম৷ এরও  প্রায় ঘণ্টাখানেক বাদে অর্থাৎ ভারতীয় সময় ভোর চারটে নাগাদ ফিরতে শুরু করে হোয়াটসঅ্যাপ৷ তবে একইসঙ্গে এই সবকটি অ্যাপের ফিচার্সগুলি কাজ করছিল না৷ ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (Whatsapp), ইনস্টাগ্রাম  (Instagram) একে একে কাজ করতে শুরু করায় স্বস্তি ফেরে নেট মহলে৷

একইসঙ্গে কাজ করা বন্ধ করে দেয় ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (WhatsApp), ইনস্টাগ্রাম (Instagram)৷ এই সোশ্যাল মিডিয়াগুলির বন্ধ হওয়ার বার্তা দিতে ট্যুইটারের সহায়তা নেন আধিকারিকরা৷

আরও পড়ুন – IPL 2021: CSK vs DC: চেন্নাইয়ের হার, কতটা বদলালো আইপিএলের Points Table


ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (WhatsApp), ইনস্টাগ্রাম (Instagram) সকলেই নিজের নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ক্ষমা প্রার্থনা করেন৷ সেখানে বলা হয়ে এই ধরণের অসুবিধার জন্য তারা ক্ষমাপ্রার্থী৷ আর যত সত্বর সম্ভব পরিষেবা ঠিক করে দেওয়া হবে৷ নিজেদের বার্তায় তারা বলেছেন, ‘‘ আমরা জানি কিছু মানুষের আমাদের অ্যাপ ও প্রডাক্টগুলি ব্যবহার করতে অসুবিধা হচ্ছে৷ সব কিছু যত তাড়াতাড়ি নর্ম্যাল হয়ে যায় তার চেষ্টা চলছে৷ এই অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী৷ ’’

সোমবার রাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের পরিষেবা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়৷ হোয়াটসঅ্যাপ থেকে ট্যুইট করেও জানানো হয়েছে পরিষেবা পুনর্বহাল করতে তারা কাজ করছেন৷

হোয়াটসঅ্যাপ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘‘আমরা জানি কিছু মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছে না৷  আমরা এটার  জন্য কাজ করছি৷ আমরা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছি৷ আপনাদের ধৈর্য্যের জন্য ধন্যবাদ ’’

আরও পড়ুন – Explained: লাগবে না সূচ, কী কারণে জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি অন্য টিকার চেয়ে আলাদা?


ইনস্টাগ্রাম আধিকারিকদের পক্ষ থেকেও ট্যুইট করে ক্ষমা চাওয়া হয়েছে৷
ঠিক কী কারণে এই ধরণের বড় বিপর্যয় তা অবশ্য কোনওপক্ষই সরকারিভাবে মুখ খুলতে চাইছে না৷ হতে পারে ডিএনএস সার্ভার ডাউন হওয়ার কারণে এই সমস্যা৷ ফেসবুক ও ইনস্টাগ্রাম ওয়েবসাইট ও অ্যাপগুলি কোনও কিছুই রিফ্রেশ করতে পারছিল না৷

এদিকে নেটিজেনরাও নিজেদের পছন্দের কোনও মাধ্যম না পেয়ে সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ট্যুইটারে ক্ষোভ উগড়ে দেন৷ এত বড় বিপর্যয়ে অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে মানুষ নিজেদের মত প্রকাশ করছে৷





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর