সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Facebook-এ নতুন ফিচার্স, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩৮২ সময় দেখুন
Facebook-এ নতুন ফিচার্স, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন


তথ্য আদান প্রদানের ক্ষেত্রে Google-কে সঙ্গী করে অতীতেও গ্রাহক সুবিধার্থে অনেক পদক্ষেপ নিয়েছে Facebook। এই বছরের শুরুতে ট্রান্সফার ইয়োর ইনফরমেশন (Transfer Your Information) শুরু করেছিল তারা। যার মাধ্যমে Facebook-এর বিভিন্ন তথ্য ব্যবহারকারীরা নিজেদের ইচ্ছামতো বিভিন্ন অ্যাপে ব্যবহার করতে পারতো। Facebook জানিয়েছিল ব্যবহারকারীরা তাদের যাবতীয় পোস্ট এবং নোটস, গুগল ডক্স (Google Docs ), ব্লগার (Blogger), ব্যাকব্লেজ (Backblaze), ড্রপবক্স (Dropbox), গুগল ফটোজ (Google Photos), কুফ্র (Koofr) এবং ওয়ার্ডপ্রেস (WordPress)-এ স্থানান্তরিত করতে পারবে। এরপর আজ ফের Facebook-এর তরফে আরও একটি বড় ঘোষণা করা হল। যেখানে জানানো হয়েছে, Facebook ব্যবহারকারীরা তাঁদের তথ্য Google Calendar-এ এবং ফটোবাকেটে (Photobucket) স্টোর করে রাখতে পারে।

সংস্থার তরফে বলা হয়েছে, “এই নতুন ফিচারগুলি এনে আমরা খুবই আনন্দিত। ওই নতুন আপডেটের সঙ্গে ব্যবহারকারীরা তাদের নিজেদের প্রোফাইল আরও নিয়ন্ত্রণে রাখতে পারবে।” পাশাপাশি Facebook ইভেন্টস চালু করা হচ্ছে।

Facebook-এর এই নতুন ফিচার্সগুলি কীভাবে ব্যবহার করতে হবে?

স্টেপ ১- Facebook অ্যাপ চালু করতে হবে।

স্টেপ ২- অ্যাপের সেটিংস অপশনে যেতে হবে।

স্টেপ ৩- অ্যাপ ব্যবহারকারীর যাবতীয় তথ্য দেখা যাবে নিচে। সেখানে স্ক্রল ডাউন করে যেতে হবে।

স্টেপ ৪- ট্রান্সফার অ্যা কপি অফ ইয়োর ইনফরমেশন (Transfer a copy of your information) অপশনে ক্লিক করতে হবে

স্টেপ ৫- নেক্সট (Next) অপশনে ক্লিক করতে হবে

স্টেপ-৬- কোথায় তথ্য ট্রান্সফার করা হবে তার ডেস্টিনেশন সিলেক্ট করতে হবে। যেমন- Google Calendar

স্টেপ ৭- কী কী ট্রান্সফার করা হবে তার অপশনে ক্লিক করতে হবে

স্টেপ ৮- কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত সিলেক্ট করতে হবে

স্টেপ ৯- নেক্সট অপশনে ক্লিক করতে হবে এবং তারপর কানেক্ট অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ১০- Google অ্যাকাউন্টে লগ ইন করতে হবে

স্টেপ ১১- তারপর কনফার্ম করলেই সব তথ্য Google স্টোর হবে।

এই সুবিধা পেতে কোনও সমস্যা হলে Facebook অ্যাপটি আপডেট করা যেতে পারে। এতে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর