মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Famous Sweet: ছানার মিষ্টি শুধু সুস্বাদু হয়, মিথ ভাঙল বাঁকুড়ার বেলিয়াতোড় এর লালুর ম্যাচা সন্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
Famous Sweet: ছানার মিষ্টি শুধু সুস্বাদু হয়, মিথ ভাঙল বাঁকুড়ার বেলিয়াতোড় এর লালুর ম্যাচা সন্দেশ


বাঁকুড়া: মিষ্টি মানেই ছানা আর ছানা ছাড়া সুস্বাদু মিষ্টি নাকি সম্ভবই নয়। এই মিথটা ভেঙে চুরমার করে দিয়েছে বাঁকুড়ার বেলিয়াতোড় এর মেচা সন্দেশ। ছানা দিয়ে নয় । এই মিষ্টি তৈরী হয় বেসন দিয়ে। সামান্য বেসন দিয়েই বাজিমাত বাঁকুড়ার মেচার।

এই মেচার সামনে ফিকে কলকাতার রসগোল্লা থেকে শুরু করে শক্তিগরের ল্যাংচা। বাঁকুড়ার বেলিয়াতোরের লালুর দোকানের মেচা প্রিয় সকলের। বাঁকুড়া দুর্গাপুর রোডের ওপর এই দোকানে নিত্য যাতায়াত বহু মানুষের। প্যাকেট প্যাকেট মেচা হাপিস হয়ে যায় নিমেষেই। শুধু মাত্র সাধারণ চিনির মোড়কে মোড়া মেচা সন্দেশ নয়, রয়েছে লাইট সুগার মেচাও।

আরও পড়ুন –  Thunderstorm Alert: ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিতে শনশন করে বইবে হাওয়া, বিদ্যুতে কাঁপবে আকাশ, আবহাওয়ার দাপট

প্রথমে বেসনের গাঠিয়া বানিয়ে সেটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে তারপর ছানা এবং চাচি মিশিয়ে তৈরি করা হয় লালুর এই স্পেশাল মেচা সন্দেশ। কম সুগারের মেচাতে চাচির পরিমাণ বেশি থাকে তুলনামুলক ভাবে। এই দুই মেচা সন্দেশ নিয়েই চলছে কারবার। অসম্ভব খ্যাতি লাভ করেছে লালুর মেচা। সাধারণ মেচা তো আছেই তবে অনেকেরই প্রিয় কম চিনির সুস্বাদু মেচা। স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই কম চিনির মেচাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

আরও পড়ুন –  North 24 Parganas News: রাস্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম-র বন্যা! শোরগোল অশোকনগরে

বাঁকুড়া জেলার নামের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে মেচা সন্দেশের নাম। বাঁকুড়া জেলার বেলিয়াতোড় এর মেচা সন্দেশ পেয়েছে বিশেষ প্রসিদ্ধি। আজও এক নিশ্বাসে বাঁকুড়া বললেই চলে আসে মেচা সন্দেশের নাম। তাই এখনও যদি কোনোও এক অজ্ঞাত কারণে এই বিশেষ মিষ্টির স্বাদ না পেয়ে থাকেন, তাহলে আর দেরি না করে রওনা দিন বাঁকুড়ার বেলিয়াতোড় এর উদ্দেশ্যে। হয়ত একবার খাবার পর আপনিও ঝোলা ভর্তি করে মেচা নিয়ে যাবেন পরিবারের জন্যে।Nilanjan Banerjee

Published by:Debalina Datta

First published:

Tags: Bankura, Sweet



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর