রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

FIR Against Twitter : ‘শিশুদের জন্য নিরাপদ নয়,’ Twitter-এর বিরুদ্ধে পস্কো আইন ভাঙার অভিযোগে FIR!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
FIR Against Twitter : ‘শিশুদের জন্য নিরাপদ নয়,’ Twitter-এর বিরুদ্ধে পস্কো আইন ভাঙার অভিযোগে FIR!


#নয়াদিল্লি : ভুল তথ্য প্রদান এবং পকসো আইন (Pocso Act) লঙ্ঘণের অভিযোগে ট্যুইটারের (Twitter) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস(NCPCR)। সেই সঙ্গে শিশুদের জন্য ট্যুইটার ব্যান করার আর্জি জানিয়েও কেন্দ্রকে চিঠি লিখেছে এনসিপিসিআর।

এনসিপিসিআর দিল্লি পুলিশ মারফত ট্যুইটার ইন্ডিয়ার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, দুইটি ঘটনার প্রেক্ষিতে ট্যুইটার ইন্ডিয়ার কাছে তথ্যাবলী চেয়ে পাঠায় কমিশন। সেই মাফিক জবাব দেয় তারা। কিন্তু, কমিশনের অভিযোগ, ভুয়ো তথ্য প্রদান করেছে সংস্থা। শুধু তাই নয়, পকসো আইন লঙ্ঘণের অভিযোগ তোলা হয়েছে মাইক্রো-ব্লগিং সাইটটির বিরুদ্ধে।

এনসিপিসিআর-এর অভিযোগ, ট্যুইটারে চাইল্ড পর্ণোগ্রাফি, শিশু নির্যাতনের সঙ্গে জড়িত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডার্ক ওয়েব ইত্যাদির একাধিক লিঙ্ক পাওয়া গিয়েছে। কিন্তু, সেই লিঙ্কগুলি ডিলিট করার বিষয়ে কিছুই জানায়নি সংস্থা। এমনকি নেওয়া হয়নি কোনও পদক্ষেপ।]

কমিশনের অভিযোগ, শিশু নির্যাতনের সঙ্গে জড়িত এ ধরনের লিঙ্কগুলির বিষয়ে উদাসীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। সে কারণেই যতদিন না এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নিরাপদ হচ্ছে, ততদিন তা শিশুদের জন্য ব্যান করা হোক, কেন্দ্রকে আর্জি কমিশনের। প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস বা পকসো আইন। শিশুদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগে আইনি ব্যবস্থা নিতে ২০১২ সালে চালু হয় এই আইন। এই আইন ট্যুইটার ভঙ্গ করেছে বলে কমিশনের অভিযোগ।

এদিকে কেন্দ্রের নয়া গাইডলাইন ইস্যুতেও বেশ খানিকটা কোনঠাসা এই মাইক্রো ব্লগিং সাইটটি। সোমবার সকালেই ট্যুইটারের কাছে দিল্লি হাইকোর্টের একটি নোটিস যায়। সেখানে এই কেন্দ্রীয় আইন নিয়ে তাদের অবস্থান জানতে চাওয়া হয়। দিল্লি হাইকোর্টের নোটিস পেতেই ট্যুইটারের সুর কার্যত নরম হয়। তারা এদিন জানিয়েছে, দেশের আইন মেনে তারা ইউজারদের গোপনীয়তা রক্ষা করবে। ফলে কার্যত এদিন ট্যুইটারও স্পষ্ট করে দেয় যে, তারা বাকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মতোই দেশের আইন মানতে চলেছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর