বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

five healthy cake recipes, কেকের পাঁচটি রেসিপি – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১১১ সময় দেখুন
five healthy cake recipes, কেকের পাঁচটি রেসিপি – News18 Bangla


#কলকাতা: সান্তা ক্লজ তাঁর ঝোলা ভর্তি উপহার নিয়ে স্লেজে উঠে পড়েছেন। এই এসে পড়লেন বলে। অর্থাৎ ঝপ করে বড়দিনও চলে আসার সময় হয়ে গিয়েছে।

যে কোনও পালাপার্বণে পেট পুরে কবজি ডুবিয়ে না খেলে কি আর শান্তি হয়। কিন্তু ওয়েইং মেশিনে দাঁড়ালেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। কিন্তু কেক ছাড়া বড়দিন অসম্পূর্ণ থেকে যায়।

তবে কেক খেলেই যে ওজন বাড়ে তা নয়। কিছু কেক আছে যা স্বাদেও দারুণ, আবার স্বাস্থ্যকরও বটে। রইল সেরকমই পাঁচটি কেকের রেসিপি।

নাসপাতির কেকউপকরণ-

১৫০ গ্রাম ব্রাউন সুগার৩টি ডিম৭৫ মিলি অলিভ অয়েল১ চা চামচ দারচিনিআধ চা চামচ লবঙ্গ১টা ভ্যানিলা বিন বা বীজ১৭০ গ্রাম ময়দা৫০ গ্রাম আমন্ড বাদাম১০০ মিলি বাদামের দুধ৫০ গ্রাম কিসমিস, ৩০ মিনিটের জন্য রাম-এ ভিজিয়ে রাখতে হবে৩টি বোস্ক বা কোরেলা নাসপাতি, খোসা ছাড়ানো এবং আট টুকরো করে কাটাপ্রণালী১৮০ ডিগ্রিতে আভেন প্রি-হিট করতে হবে। ২৫ সেমি কেক টিনে তেল দিয়ে সব উপাদান মিশিয়ে ৩৫ থেকে ৪০ মিনিট বেক করতে হবে।

আরও পড়ুন- শীতে নারকেল তেল ছাড়া চলে না, কিন্তু তাতে ভেজাল আছে কি না বুঝবেন কী করে? সতর্ক হন নতুন বছর থেকেই!

লেমন ড্রিজেল কেকউপকরণ-আড়াই কাপ (৩৭৫ গ্রাম) চেলে নেওয়া ময়দাদেড় কাপ (৩৩০ গ্রাম) ক্যাস্টর চিনি১টি লেবুর সূক্ষ্মভাবে গ্রেট করা জেস্ট৩টি ডিমহাফ কাপ (১২৫ মিলি) বাটারমিল্কএকের তিন কাপ কাপ (৮০ মিলি) অলিভ অয়েল১টা ভ্যানিলা বিন, মাঝখানে কাটা, স্ক্র্যাপ করালেবু থাইম স্প্রিগস (নাও দেওয়া যায়), পরিবেশন করার সময়একটা গোটা লেবুর রসপ্রণালী১৮০ ডিগ্রিতে প্রি-হিট করতে হবে আভেন। ময়দা, চিনি ও লেবুর জেস্ট মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে। কেকের ব্যাটার তৈরি হয়ে গেলে তার মধ্যে বাটার মিল্ক, অলিভ অয়েল, ভ্যানিলা বীজ ও লেবুর রস মিশিয়ে নাড়তে হবে। ৪৫ মিনিট এই কেক বেক করতে হবে।

ব্লুবেরি চিয়া মাফিনউপকরণ-৩টি ডিমহাফ কাপ ব্রাউন সুগারহাফ কাপ অলিভ অয়েল১টি লেবুর সূক্ষ্মভাবে গ্রেট করা জেস্টভ্যানিলা নির্যাস ১ চা চামচহাফ কাপ দুধ২ ১/৪ কাপ চেলে নেওয়া ময়দাহাফ কাপ ব্লুবেরিচিয়া বীজ উপরে ছিটিয়ে দেওয়ার জন্যপ্রণালী১৮০ ডিগ্রিতে ওভেন প্রি-হিট করে মাঝারি আকারের মাফিন টিন রাখতে হবে। চিনি আর ডিম একসঙ্গে ফেটাতে হবে। অলিভ অয়েল, ভ্যানিলা ও লেমন জেস্ট মেশাতে হবে। এবার বাদামের দুধ , ময়দা ইত্যাদি মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে। ব্লুবেরি দিয়ে সাবধানে মুড়ে দিতে হবে। এর উপরে চিয়া বীজ ছড়িয়ে দিতে হবে। ২০ মিনিট বেক করতে হবে। কেক কাঁচা আছে কি না একটা কাঁটা ঢুকিয়ে দেখে নিতে হবে।

আরও পড়ুন- নতুন বছর শুরু হোক আপনার বানানো কুকি দিয়ে, জেনে নিন সহজ রেসিপি, খরচও কমবে এতে

পেস্তা দারচিনি ও জলপাইয়ের কেকউপকরণ-২০০ গ্রাম খোসাযুক্ত পেস্তা৮টি এলাচ১০০ গ্রাম পলেন্তা১ চামচ বাইকার্বনেট অফ সোডা৫০ গ্রাম মাখন১৭৫ মিলি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল৩টি মাঝারি ডিম২০০ গ্রাম ক্যাস্টর সুগার১টি লেবুপ্রণালী১৭০ ডিগ্রিতে আভেন প্রি-হিট করতে হবে। পেস্তা ও এলাচ গুঁড়ো করে নিতে হবে। পেস্তার সঙ্গে পলেন্তা ও সোডা বাই কার্বনেট মিশিয়ে নিতে হবে। মাখন ও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল গরম করতে হবে যতক্ষণ না মাখন গলে যায়। অন্য পাত্রে ডিম ও চিনি একসঙ্গে ফেটাতে হবে। এবার সব মিশ্রণ বেকিং টিনে রাখতে হবে। ৪৫ থেকে ৫০ মিনিট বেক করতে হবে।

চকোলেট নারকেল আমন্ড বলউপকরণ-২০০ গ্রাম কাটা নারকেল১০০ গ্রাম আইসিং সুগার১ চা চামচ. ভ্যানিলা নির্যাস১ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল২০০ গ্রাম মিষ্টি কনডেন্সড মিল্কডার্ক চকলেটআমন্ডপ্রণালীবড় পাত্রে নারকেল , চিনি, ভ্যানিলা ও কনডেন্সড মিল্ক মেশাতে হবে। পুরো মিশ্রণ দিয়ে এক ইঞ্চির বল বানাতে হবে এবং সেগুলো ওয়াক্স পেপারে রাখতে হবে। ১৫ মিনিট ফ্রিজ করতে হবে। ডার্ক চকোলেট গলে গেলে নারকেল বল বের করতে হবে এর মধ্যে ওই বল মেশাতে হবে। আবার ওয়াক্স পেপারে রেখে বাকি নারকেল আমন্ড উপরে ছড়িয়ে দিতে হবে।

Published by:Suman Majumder

First published:

Tags: Cake recipe



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর