অযোধ্যার জ্যোতিষ কল্কী রাম জানিয়েছেন, ৪ মে ২০২৫ তারিখটি কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। কারণ, এই দিনে চন্দ্র নিজের রাশি কর্কটে অবস্থান করবে এবং মঙ্গল গ্রহের সঙ্গে যুতি করবে। পাশাপাশি মীন রাশিতে রাহু, শনি, বুধ ও শুক্র একসঙ্গে অবস্থান করবে, যা এক বিরল গ্রহযোগ তৈরি করছে।