সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Flipkart: নিজের পুরনো ফোন বেচতে চান? ফ্লিপকার্টে পাওয়া যাবে সব থেকে বেশি দাম! জানুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
Flipkart: নিজের পুরনো ফোন বেচতে চান? ফ্লিপকার্টে পাওয়া যাবে সব থেকে বেশি দাম! জানুন


Flipkart: ফ্লিপকার্ট হল একটি জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম। এখান থেকে গ্রাহকরা আসবাবপত্র, গৃহস্থালির যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, মোবাইল, জামাকাপড় এবং মুদিখানার সামগ্রীর মতো সব ধরনের জিনিসের কেনাকাটা করেন। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়। এছাড়াও ফ্লিপকার্টে প্রায় সবসময় কোনও না কোনও সেল চলতে থাকে। এই সকল সেলে গ্রাহকরা বিভিন্ন ধরনের জিনিস খুবই কম দামে ক্রয় করতে পারেন। কিন্তু, অনেকেই জানেন না যে, ফ্লিপকার্ট থেকেও পুরনো ফোন বিক্রি করা যায়, তাও খুব সহজে। এর মাধ্যমে আবার সেরা অফারও পাওয়া যায়। এক নজরে দেখে নেওয়া যাক ফ্লিপকার্টে পুরনো ফোন বিক্রি করার সহজ উপায়।

আরও পড়ুন:

অনলাইনে পুরনো ফোন বিক্রি করার জন্য বাজারে অনেক প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু, অনেকেই জানেন না যে, পুরানো ফোন ফ্লিপকার্টের মাধ্যমেও বিক্রি করা যেতে পারে। কিন্তু, এটিকে ফোন এক্সচেঞ্জ হিসাবে বিবেচনা করা হয় না। ফ্লিপকার্টে পুরনো ফোন বিক্রি করার বিকল্প এই অ্যাপের মাধ্যমেই পাওয়া যাচ্ছে। কোম্পানি Apple, Samsung, Realme, Motorola, Oppo এবং Vivo-র মতো প্রায় সব ব্র্যান্ড গ্রহণ করে থাকে।

বিশেষ বিষয় হল এখানে পুরনো ফোন বিক্রি করলে বাড়ি থেকে পিকআপ করা হয় এবং টাকাও পাওয়া যায় সঙ্গে সঙ্গে। বর্তমানে এই সুবিধা ভারতের সমস্ত জায়গায় উপলব্ধ নয়। এর জন্য প্রথমেই বিক্রেতাদের নিজেদের পিন কোড দিয়ে চেক করে নিতে হবে। Flipkart-এ পুরনো ফোন বিক্রি করতে, প্রথমে বিক্রেতাদের সেই অ্যাপ খুলতে হবে। তারপর ক্যাটাগরিতে গিয়ে Phonecash অপশনটি সার্চ করতে হবে। এটিতে ক্লিক করলে বিক্রেতারা Sell Your Phone অপশন দেখতে পাবেন।

আরও পড়ুন:  আর কিনতে হবে না এসি, ফ্রিজ! সস্তায় ভাড়া নিন! জেনে নিন সহজ উপায় ও সেরা ঠিকানা

তারপর একটি বক্সে নিজেদের ফোনের নাম লিখে সার্চ করতে হবে। বিক্রেতারা যদি চান, তাহলে ফোনের ব্র্যান্ডের লোগো নির্বাচন করতে পারেন এবং এটি থেকে ডিভাইসটি দেখতে পারেন। তারপরে বিক্রেতাদের নিজেদের ফোনের ভ্যারিয়েন্ট নির্বাচন করতে হবে।

বিক্রেতারা ভ্যারিয়েন্টটি নির্বাচন করার সঙ্গে সঙ্গে, স্ক্রিনে ফোনের আনুমানিক দাম দেখতে পাবেন। কিন্তু, সেই ফোনটির আসল দাম জানতে চাইলে, কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন – ফোনের বয়স কত, কোনও সমস্যা আছে কি না ইত্যাদি। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরে, বিক্রেতারা পিকআপ বিকল্পের জন্য এগিয়ে যেতে সক্ষম হবেন এবং পুরনো ফোনটি বিক্রি করতে পারবেন।

Published by:Piya Banerjee

First published:

Tags: Flipkart, Mobile, Sale



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর