মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Frog Marriage for Rain: ধূপগুড়িতে ধুমধাম বিয়ের আয়োজন! পাত্র-পাত্রীকে দেখলে চমকে উঠবেন!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

Frog Marriage for Rain: ধূপগুড়িতে ধুমধাম করে ব্যাঙের বিয়ে! বৃষ্টির আশায় লোকবিশ্বাসে মেতে গ্রামবাসী। বিয়ের শেষে ৫০০ গ্রামবাসীর খাওয়া-দাওয়ার আয়োজন। ধূপগুড়ির বারঘরিয়া অঞ্চলের ভেমমটিয়া এলাকার ঘটনা।

News18News18
News18

রকি চৌধূরী, ধূপগুড়ি: ধূপগুড়িতে ধুমধাম করে ব্যাঙের বিয়ে! বৃষ্টির আশায় লোকবিশ্বাসে মেতে গ্রামবাসী। বিয়ের শেষে ৫০০ গ্রামবাসীর খাওয়া-দাওয়ার আয়োজন। ধূপগুড়ির বারঘরিয়া অঞ্চলের ভেমমটিয়া এলাকার ঘটনা।

মাঠ ফেটে চৌচির, চাষের জমিতে নেই জলের ছোঁয়া। ধান বোনা তো দূরের কথা, পাটও পচাতে পারছেন না কৃষকরা। আকাশের দিকে তাকিয়ে দিন গুনছেন উত্তরবঙ্গের হাজারও কৃষক। এই জলসংকট ও খরার মুখে প্রাচীন লোকবিশ্বাসের আশ্রয় নিলেন ধূপগুড়ির বারঘরিয়া অঞ্চলের ভেমমটিয়া এলাকার বাসিন্দারা—বৃষ্টির জন্য আয়োজন করা হল ব্যাঙের বিয়ে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই আয়োজন করা হয় বৌভাত। খিচুড়ি, তরকারি, পায়েস-সহ নানা খাদ্যে সাজানো হয় পাতা, আর তাতে ভোজ সারেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। এই বিশেষ আয়োজনে গান, নাচ, আচার-অনুষ্ঠান মিলিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় গোটা এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্যাঙের ডাককে বৃষ্টির আগমনী বার্তা বলে মনে করা হয়। অতীতে, ফসলহানির আশঙ্কায় এমন রীতির চর্চা বহু এলাকায় হয়ে এসেছে। ব্যাঙকে কোথাও সৌভাগ্যের প্রতীক হিসেবেও মানা হয়।

এলাকাবাসীদের বিশ্বাস, এই আয়োজনের মধ্য দিয়ে প্রকৃতির প্রতিক্রিয়ায় বৃষ্টি নামবে এবং তাতে কৃষিকাজে নতুন প্রাণ ফিরে আসবে। সব মিলিয়ে এই লোকাচার, লোকবিশ্বাস আর প্রার্থনার মধ্য দিয়ে ভেমমটিয়া এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বৃষ্টির আশার এক নতুন আলো।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর