Last Updated:
গঙ্গাসাগর: সাগর সঙ্গমে পুণ্যস্নানের স্মৃতি অক্ষয় করে রাখতে তীর্থযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজের ছবি সম্বলিত শংসাপত্র পেলেন এবার। বন্ধন নামের ফটো বুথে এই শংসাপত্র মিলছে। সাগরে সর্বমোট বন্ধন ফটো বুথের সংখ্যা ১৩। এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষ পূণ্যার্থী ছবি সম্বলিত শংসাপত্র সংগ্রহ করেছেন। সাগরে স্নান করে ওঠার পর সি বিচের ধারেই দেখা মিলছিল এই বন্ধন বুথের। অতি উৎসাহী কিছু ব্যক্তি সেখানে উঁকি দিলেই বুঝতে পারছিল ছবি তোলার কাজ চলছিল সেখানে।
এরপর আরও একটু খোঁজ নিয়ে যখন তারা জানতে পারে সম্পূর্ণ বিনামূল্যে এটি হচ্ছে। তখন অনেকেই ভিড় জমাচ্ছিলেন সেখানে। এ নিয়ে রবীন্দ্রনাথ ঘড়াই নামের এক ব্যক্তি জানিয়েছেন, ছবি তুলে খুব ভাল লাগছে। আগে তো এমন ব্যবস্থা ছিল না। এখন মেলায় এসে মেলার স্মৃতি পাওয়া যাচ্ছে। হাতে মিলছে শংসাপত্র। যা স্মৃতি হিসাবে সারাজীবন রেখে দেওয়া যাবে। ধীরে ধীরে এই বুথের ছবি ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুন: পুণ্যার্থীদের ফেলে দেওয়া বর্জ্য দিয়ে তৈরি হবে গঙ্গাসাগরের রাস্তা!
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে রাজু নাথ নামের এক বন্ধন বুথের কর্মী জানিয়েছেন, “এখানে ছবি তুললে তার একটি আইডেন্টিটি তৈরি হয়ে যাচ্ছে। একটি নম্বর জেনারেট হচ্ছে। যা দিয়ে বোঝা যাচ্ছে কত মানুষ এই ছবি তুলছেন। তিনটি ভাষাতে ছবির ডিটেইলস প্রিন্ট করা হচ্ছে। এবছর এই বৈশিষ্ট্য কাছে টানছে সকলের।”
নবাব মল্লিক
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 15, 2025 1:41 PM IST
Makar Sankranti 2025: মেলায় বিক্রি হচ্ছে কুইন্টাল কুইন্টাল শাঁখালু! মকর সংক্রান্তিতে বর্ধমানের আকাশে ঘুড়ির রঙিন মেলা