শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

General Knowledge: নিজস্ব মুদ্রা- বিমানবন্দর, কিছুই নেই! অথচ সারাজীবন বসে খান মানুষ, মজার এই দেশের নাম জানেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


Last Updated:

এখানকার মানুষ এতটাই ধনী যে সারাজীবন কাজ না করেও কাটিয়ে দিতে পারেন৷

ছবির মতোই সাজানো ইউরোপের এই দেশটি৷ ছবির মতোই সাজানো ইউরোপের এই দেশটি৷
ছবির মতোই সাজানো ইউরোপের এই দেশটি৷

সুইৎজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যে লুকনো ছোট্ট একটি দেশ৷ যে দেশে না আছে নিজস্ব মুদ্রা, না নিজস্ব একটি বিমানবন্দর৷ শুধু আছে প্রকৃতির উজাড় করে দেওয়া সৌন্দর্য আর বড় বড় প্রাসাদ৷

অনেক কিছু না থাকলেও ছোট্ট এই দেশটিই বিশ্বের অন্যতম ধনী এবং নিরাপদ দেশ৷ দেশে অপরাধের সংখ্যা এতটাই কম যে মাত্র সাতজন জেলবন্দি রয়েছেন৷ লিখটেনস্টাইনের জনসংখ্যা ৩০ হাজারের মতো৷ বরফে ঢাকা আল্পস পর্বতমালার সামনে বড় বড় প্রাচীন রাজপ্রাসাদ দেখলে ঠিক যেন ছবির মতোই মনে হয়৷

অবাক করে দেওয়া ইউরোপের এই ছোট্ট দেশটির নাম লিখটেনস্টাইন৷ সম্প্রতি লিখটেনস্টাইন সম্পর্কে অবাক করে দেওয়া কিছু তথ্য সমৃদ্ধ একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ সেই ভিডিও-র সঙ্গে লেখা হয়েছে, কখনও লিখটেনস্টাইনের কথা শুনেছেন? এই দেশের নিজস্ব কোনও বিমানবন্দর নেই৷ অন্য কোনও দেশ হয়ে আপনাকে এখানে আসতে হবে৷ নিজস্ব মুদ্রা না থাকায় এরা সুইশ ফ্রাঙ্ক ব্যবহার করে৷ নিজস্ব ভাষা নেই বলে জার্মান ভাষাকে ধার করেন এখানকার মানুষ৷ তা সত্ত্বেও এটি পৃথিবীর অন্যতম ধনী এবং নিরাপদ দেশ৷

অনেক কিছু না থাকলেও লিখটেনস্টাইন ইউরোপের সবথেকে ধনী দেশ৷ এখানকার মানুষ এতটাই ধনী যে সারাজীবন কাজ না করেও কাটিয়ে দিতে পারেন৷ লিখটেনস্টাইনের সম্পদের পরিমাণ ব্রিটেনের রাজার থেকেও বেশি৷ ফলে এ দেশের মানুষ কাজকর্ম না করে নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে পারেন৷ এ দেশে কর পরিমাণ খুবই সামান্য, ধারদেনাও নেই৷

এত বিত্তবান হলেও এ দেশের মানুষ নিজেদের ধন, সম্পদ নিয়ে বরাই করেন না৷ বরং এ দেশে অপরাধের সংখ্যা এতটাই কম যে গোটা দেশে মাত্র একশোজন মতো পুলিশ অফিসার রয়েছেন৷ এমন কি, মানুষ এতটাই নিশ্চিন্ত যে রাতে ঘরের দরজাতেও তালা দেন না৷

লিখটিনস্টাইনের নাম এর আগে অনেকে শুনলেও দেশটি সম্পর্কে এমন সব অবাক করে দেওয়া তথ্য অনেকেরই জানা ছিল না৷ সমাজমাধ্যমের এই ভাইরাল পোস্ট দেখে অনেকেই তাই লিখটেনস্টাইনকে স্বপ্নের দেশ বলে আখ্যা দিয়েছেন৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর