রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

Gmail-এ ই-মেল কী ভাবে শিডিউল করা সম্ভব? বিশদে জানুন– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৯৫ সময় দেখুন
Gmail-এ ই-মেল কী ভাবে শিডিউল করা সম্ভব? বিশদে জানুন– News18 Bangla


কলকাতা: অনেকেই আছেন যাঁরা এরকম ক্ষেত্রে চাকরি করেন যেখানে নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে ই-মেল পাঠাতে হয়। এক্ষেত্রে যদি সেই ব্যক্তি কোনও কারণে নির্দিষ্ট দিনে ছুটি নেন বা অন্য কোনও কাজে ব্যস্ত হয়ে পড়েন সেক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাঁকে। কারণ ওই দিন আর ই-মেল পাঠানো সম্ভব হয় না। সেই সমস্যা সমাধান রয়েছে Gmail-এ। মেল শিডিউল করা যায়। যার অর্থ, আগে থেকে সেট করা যায় কোন মেল কোন দিন পাঠানো হবে। কিন্তু অনেকেরই Gmail-এর এই ফিচার অজানা।

শিডিউল করে রাখলে নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে মেল নিজে থেকেই গন্তব্যে চলে যাবে। ভুলে যাওয়ার চিন্তা থেকে মুক্তি। কিন্তু এই পদ্ধতি সেট করতে হলে বেশ কয়েকটি ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। কী ভাবে করতে হবে? রইল বিস্তারিত বিবরণ-

Android ও iPhone থেকে যেভাবে শিডিউল মেইল করা সম্ভব-

ধাপ ১ – প্রথমে কম্পোজ মেইলে গিয়ে সম্পূর্ণ মেইল লিখতে হবে। কোনও ব্রাউজার থেকে খুলেও লেখা যেতে পারে অথবা Gmail অ্যাপ ব্যবহার করেও লেখা যেতে পারে।

ধাপ ২- এরপর থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে। সেন্ড অপশনের পাশে থ্রি ডট অপশনটি দেখা যায়।

ধাপ ৩- থ্রি ডটে ক্লিক করার পর শিডিউল সেন্ড অপশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে।

ধাপ ৪- এরপর কোন দিন এবং কোন সময় ওই মেল পাঠানো হবে তা সিলেক্ট করতে হবে।

ধাপ ৫- দিন ও সময় সিলেক্ট করার পর শো করবে শিডিউল সেন্ড নামে একটি বাটন। সেখানে ক্লিক করে দিলেই শিডিউল হয়ে যাবে।

ডেক্সটপ থেকে যেভাবে শিডিউল করা সম্ভব-

ধাপ ১ – Gmail-এ মেইল কম্পোজ করার পর একটি নীল রঙের ড্রপ ডাউন মেনু দেখা যাবে। যা সেন্ড অপশনের ঠিক পাশে রয়েছে।

ধাপ ২- সেখানে শিডিউল সেন্ড অপশন সিলেক্ট করতে হবে

ধাপ ৩- এরপর যে দিন মেইল পাঠানো হবে সেই দিন ও সময় সিলেক্ট করতে হবে এবং শিডিউল সেন্ড করতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর