মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন দেশে হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু সাউথইস্ট ইউনিভার্সিটিতে সীরাতুন নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া নেপালের একটি বাড়ি থেকে শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া

Gmail App বড়সড় আপডেট নিয়ে আসছে iPhone ও Android ইউজারদের জন্য, জানুন বিশদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
Gmail App বড়সড় আপডেট নিয়ে আসছে iPhone ও Android ইউজারদের জন্য, জানুন বিশদে


#Gmail App: যদি আপনি Gmail App ব্যবহার করছেন আপনার Apple iPhone এ, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে বড় একটা আপডেট। এবার আপনি চালু করতে পারবেন গুগল চ্যাট অ্যাপ ইনটিগ্রেশন (Google Chat app integration) Gmail App-এ, ব্যবহার করা যাবে মেইল, মিট এবং রুম-এর সঙ্গে যা ইতিমধ্যেই Gmail App রয়েছে। এই চ্যাট মেসেজিং অ্যাপ এখনও পর্যন্ত কেবল Google Workspace-এ ইউজাররা ব্যবহার করতে পারতেন, কিন্তু এবার থেকে সকল পার্সোনাল অ্যাকাউন্টে এটা ব্যবহার করা যাবে। তার মানে iPhone এবং iPad-এ এবার থেকে Gmail App-এ চারটি ট্যাব থাকবে, তা হল – Gmail, Chat, Meet এবং Rooms। News 18 এই চ্যাট অপশনটি iPhone এ চালু করতে সক্ষম হয়েছে, কিন্তু একই Google অ্যাকাউন্টে Gmail-এর এই অপশনটি Android মোবাইলে উপলব্ধ নয় – আশা করা হচ্ছে, যে খুব শীঘ্রই Android ইউজাররা এই সুবিধা ভোগ করতে পারবেন। Google এই বদলের জন্য আর একধাপ দূরে রয়েছে, Google-এর Hangouts নামে একটি চ্যাট অ্যাপলিকেশন আগেই ছিল যা খুব তাড়াতাড়ি বদলে ফেলা হবে।

Gmail অ্যাপের এই চ্যাট ফাংশনটি আপনার iPhone অথবা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেও চালু করার জন্য প্রথমে যেটা করতে হবে। প্রথমে দেখে নিতে হবে Gmail App-এর আপডেটেড ভার্সনটা রয়েছে কি না, না থাকলে Apple App Store অথবা Google Play Store থেকে আপডেটেড ভার্সন ডাউনলোড করতে হবে। এবার, Gmail App খুলতে হবে এবং স্ক্রিনের উপরের বাম দিকে স্যান্ডউইচ মেনুতে আলতো ট্যাপ করতে হবে। এবার কিছু অপশন আসবে। সেটিংসের নিচে স্ক্রোল করতে হবে> এখান থেকে ব্যক্তিগত Google অ্যাকাউন্ট নির্বাচন করতে হবে। এবার “Chat (early access) > toggle এনেবল করতে হবে। এবার নতুন ভার্সনের Gmail App-এ চারটি ট্যাব দেখতে পাওয়া যাবে, সঙ্গে থাকবে নতুন ধারার একটি চ্যাট বক্স।

ওয়ার্কস্পেস অ্যাকাউন্টগুলির চ্যাট এবং মিট অপশন Microsoft Teams, Zoom এবং Slack-এর মতো ভিডিও মিটিং এবং ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলির জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে মনে করছেন গ্যাজেট বিশেষজ্ঞরা। আর ব্যক্তিগত Gmail অ্যাকাউন্টগুলিও এবার WhatsApp, Telegram ও Signal-কে টক্কর দিতে পারবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও Google Chat interface মধ্যে, মিডিয়া এবং ফটো শেয়ার করা যাবে, ফাইল শেয়ার করার জন্য Google Drive-এর অ্যাক্সেস খাকবে, ভিডিও চ্যাটের জন্য সরাসরি Google Meet-এ স্যুইচ করলেই হবে। Gmail, Chat, Meet ও Room এর জন্য এবার থেক ইউজারকে বিভিন্ন অ্যাপে স্যুইচ করতে হবে না।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর