সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Gmail পাসওয়ার্ড চেঞ্জ কী ভাবে করবেন? রইল সহজ পদ্ধতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
Gmail পাসওয়ার্ড চেঞ্জ কী ভাবে করবেন? রইল সহজ পদ্ধতি


#নয়াদিল্লি: যত দিন বাড়ছে তত অনলাইন নির্ভরতা বাড়ছে। আর অতিমারির পর তা একলাফে বেড়েছে অনেকটাই। বাড়ি থেকে অনলাইনে চলছে অফিস, মিটিং, বার্তা আদান প্রদান, বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি, এক্সেলে যাবতীয় কাজকর্ম। কিন্তু এসবের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ যা অনেকেই ভুলে যান। সেটা হল Gmail-এর পাসওয়ার্ড পরিবর্তন। বর্তমানে অফিসের গুরুত্বপূর্ণ প্রায় সব কাজের জন্য়ই ব্য়বহার করা হয় Gmail। একাধিক গুরুত্বপূর্ণ তথ্য়ও থাকে সেখানে। তাই প্রয়োজন Gmail এর পাসওয়ার্ড নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন করা এবং অত্য়ন্ত স্ট্রং একটি পাসওয়ার্ড সেট করা। অত্য়ন্ত সহজ কয়েকটি স্টেপে পরিবর্তন করা সম্ভব Gmail এর পাসওয়ার্ড।

কতদিন অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন সম্ভব ?

সাইবার বিশেষজ্ঞদের অনেকের মত ৫ দিন অন্তর অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার। তবে একাংশের মত ৩ দিন অন্তর পাসওয়ার্ড পরিবর্তন করলে হ্য়াকিংযের সম্ভবানা কমে। সুরক্ষিত তাকে তথ্য়।

কেমন পাসওয়ার্ড রাখা দরকার

পাসওয়ার্ড খুব সরল না কঠিন তা পাসওয়ার্ড সেট করার সময় দেখা সম্ভব। এবিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাসওয়ার্ড যেন কোনও সময় ব্য়বহারকারীর সঙ্গে সম্পর্কযুক্ত কিছু না হয়। যেমন ব্য়বহারকারীর নাম, বা টাইটেল বা জন্মদিন বা প্রিয় খাবার। এই ধরনের পাসওয়ার্ড না সেট করাই শ্রেয়। তাঁদের কথা অনুযায়ী পাসওয়ার্ড সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ হওয়া উচিত, যার মধ্য়ে থাকবে কিছু সংখ্য়া, কিছু স্পেশাল ক্য়ারেক্টার।

কী ভাবে পরিবর্তন করা সম্ভব Gmail পাসওয়ার্ড?

১) প্রথমে Google-এ মাই অ্য়াকাউন্টে যেতে হবে

২) সেখান থেকে ম্য়ানেজ ইয়োর অ্য়াকাউন্ট অপশনে যেতে হবে।

৩) এরপর সিকিউরিটি অপশনে গিয়ে নিজের বর্তমান পাসওয়ার্ড চেঞ্জ করা সম্ভব

পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য় বর্তমান পাসওয়ার্ডটি প্রথমে দিতে হবে। তারপর নতুন পাসওয়ার্ড সেট করতে হবে এবং তারপর ফের নতুন পাসওয়ার্ডটি টাইপ করে কনফার্ম করতে হবে। তারপর চেঞ্জ পাস ওয়ার্ড অপশনে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ড।

Google অ্য়াকাউন্ট আরও সিকিওর করার জন্য় সুবিধা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন। অর্থাৎ, কোনও Google অ্য়াকাউন্টের ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলে শুধুমাত্র পাসওয়ার্ড দিলেই ওই অ্য়াকাউন্ট খুলবে না। তার সঙ্গে সঙ্গে ব্য়ক্তিগত মোবাইলে আসবে একটি কোড। সেই কোডে ক্লিক করলে তবেই খুলবে অ্য়াকাউন্ট।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর