Google Assistant Can Now Change Your Password For You: প্রযুক্তি তো সুবিধা দেয় বটেই! এই ব্যাপারে সে কোনও বাছবিচার করে না, সাধারণ ইউজারকে যেমন কাজ মেটাতে সাহায্য করে, তেমনই আবার হ্যাকারদেরও সমান তালে কাজ গোছাতে কাজে আসে। সাম্প্রতিক সময়ে এই অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সমস্যা নিয়ে আমরা সবাই অল্প-বিস্তর ভুগেই থাকি। তবে এই প্রযুক্তিকেই সম্বল করে পরিষেবা দেয় যে সংস্থাগুলো, তাদের একটা দায়বদ্ধতা তো থেকেই যায়! গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) তাই এবার তার সমস্যায় ডুবে থাকা ইউজারদের আরও একটু অ্যাসিস্ট করতে এগিয়ে এল। খবর এই- যে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, পোশাকি ভাষায় বললে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ডেটা পড়েছে ব্রিচিংয়ের মুখে, গুগল অ্যাসিস্ট্যান্ট তা এবার আপনা থেকেই বদলে দেবে।
ব্যাপারটা ঠিক কী?
এই খবর সম্প্রতি টিপস্টার ম্যাক্স ওয়েনবাখ (Max Weinbach) নিজের ট্যুইটার হ্যান্ডেল মারফত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। তাঁর ট্যুইট এক্ষেত্রে পাসওয়ার্ড ডেটা ব্রিচিংয়ের ব্যাপারটা উল্লেখ করে সুখবর পেশ করেছে। এর থেকেই বোঝা যাচ্ছে সাফ- গুগল অ্যাসিস্ট্যান্ট যে ইউজারদের সমস্যা হচ্ছে, শুধু তাঁদেরই পাশে দাঁড়াতে এই পদক্ষেপ করেছে। আবার অ্যান্ড্রয়েড পুলিশ (Android Police) আরেকটু ফোড়ন কেটে ওয়েনবাখের ট্যুইটের ফাঁক গলে যে খবর বেরিয়ে গিয়েছে, সেটাও বলতে ভোলেনি। তারা জানিয়েছে, এই অটোমেটিক্যালি পাসওয়ার্ড বদলের ব্যাপারে গুগল তার ডুপ্লেক্স অন দ্য ওয়েব পদ্ধতিকে হাতিয়ার করে এগোবে। যাঁদের অ্যাকাউন্টে সমস্যা, তাঁরা প্রথমে একটা নোটিফিকেশন পাবেন, জানতে চাইবে গুগল- ইউজার নিজে পাসওয়ার্ড বদলাবেন না কি ব্যাপারটা গুগল অ্যাসিস্ট্যান্টের হাতে ছেড়ে দেবেন! সেই সঙ্গে এটাও স্পষ্ট- এর সুবিধা ভোগ করবেন মূলত অ্যান্ড্রয়েড উপভোক্তারা।
আরও পড়ুন – বদলে যাচ্ছে ট্যুইটার! ভিডিও থেকে ছবি পোস্টেও বিরাট বদল! নতুন নিয়ম জানুন
কীভাবে আপনা থেকেই পাসওয়ার্ড বদলাবে গুগল অ্যাসিস্ট্যান্ট?
১. গুগল ক্রোম (Google Chrome) ইউজারদের কাছে গুগল অ্যাসিস্ট্যান্টকে পাসওয়ার্ড বদল করার অনুমতি চাইবে।
২. ইউজার কনফার্ম করলে যে অ্যাকাউন্ট নিয়ে সমস্যা, সেখানে ইউজারকে নিয়ে যাবে গুগল অ্যাসিস্ট্যান্ট।
আরও পড়ুন – বদলে যাচ্ছে ট্যুইটার!অপেক্ষার অবসান, Whatsapp আপডেটে এ বার বড় ফাইল শেয়ারিংয়ের সুযোগ
৩. পরের ধাপে জানতে চাইবে- ইউজার নিজে কোনও পাসওয়ার্ড দেবেন না কি বিল্ট ইন পাসওয়ার্ড ম্যানেজারের সাহায্যে একটা বেছে নেবেন!
৪. ইউজারের সিদ্ধান্ত মতো পাসওয়ার্ড বদল হবে।
৫. অ্যান্ড্রয়েড পুলিশ এও জানাতে ভোলেনি- নতুন পাসওয়ার্ড সুরক্ষিত কি না তা দেখে নেওয়া যাবে ব্রাউজারের সেটিংস অপশনে গিয়ে পাসওয়ার্ড সাব-সেকশন থেকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Google