সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

Google Chrome bug found! Do this now to avoid trouble

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২২২ সময় দেখুন
Google Chrome bug found! Do this now to avoid trouble


Google Chrome Bug: বিশ্বে প্রায় ৩.২ বিলিয়ন মানুষ গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার ব্যবহার করেন। সম্প্রতি গুগলের তরফ থেকে তাঁদের উদ্দেশে এক সতর্কবার্তা জারি করা হয়েছে। সংস্থার দাবি, সম্প্রতি একগুচ্ছ নতুন বাগ (Bug)-এর সন্ধান পাওয়া গিয়েছে। এর ফলে হ্যাকারা যে কোনও ডিভাইসে হানাদারি চালাতে পারে বলে আশঙ্কা। আর তার ফলে নানা রকম ভাবে সমস্যায় পড়তে পারেন ক্রোম ব্যবহারকারীরা। কমপক্ষে ১০টি Bug চিহ্নিত করা গিয়েছে বলে জানা যাচ্ছে। আর এর প্রায় সব ক’টিকেই গুগল High Threat পর্যায়ভুক্ত করেছে। এ অবস্থায় আপনি যে প্লাটফর্মই ব্যবহার করুন না কেন বা যে ধরনের অ্যান্টিভাইরাসই ব্যবহার করুন না কেন, আপনি নিরাপদ নন। যে কোনও সময় হানা দিতে পারে হ্যাকাররা। তবে Google তার কাজ শুরু করে দিয়েছে। কাজ চলছে পরিস্থিতি আয়ত্তে আনার। এরই মধ্যে কী ভাবে নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখবেন তা জেনে নিন।

সূত্রের খবর অনুযায়ী, গুগল বাগ-গুলি ইতিমধ্যেই নানা ধরনের প্লাটফর্ম যেমন Windows, Mac, Linux-কে আক্রমণ করে ফেলেছে। গুগলের দাবি প্রায় ১০ রকমের বাগের সন্ধান পেয়েছে তারা। এই বাগগুলি কী ভাবে কাজ করবে তাও জানিয়েছে গুগল। তবে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করেছে সংস্থা। কারণ হিসবে তারা উল্লেখ করেছে নিরাপত্তার বিষয়টিই। গুগলের দাবি, বাগগুলির বিস্তারিত তথ্য প্রকাশ করা হলে তা হ্যাকাদের হাতে গিয়ে বিপত্তি ঘটাতে পারে। যতক্ষণ না পর্যন্ত সিংহভাগ ব্যবহারকারীর সমস্যার সমাধান করা হচ্ছে ততক্ষণ এই সব তথ্য প্রকাশ্যে আনা হবে না।

আরও পড়ুন – এক রিচার্জেই চলবে ফোন, টিভি, কম্পিউটার, এমনই অফার আনল Airtel Black

আরও পড়ুন – Whatsapp-এ ফাইল আপলোড করলে দেখা যাবে ETA, আসছে নতুন ফিচার

কী উপায় রক্ষা করবেন নিজেকে?

১. যতদিন না পর্যন্ত আপডেট পৌঁছচ্ছে, ততদিন সম্ভব হলে Google Chrome ব্যবহার বন্ধ রাখুন। প্রয়োজনে Mozilla Firefox অথবা, Edge ব্যবহার করুন।

২. যদি সেটা সম্ভব না হয় তা হলে যে কোনও রকম অচেনা লিঙ্কের ক্লিক করা থেকে বিরত থাকুন, অচেনা ওয়েবসাইটেও যাবেন না।

৩. আপনরা মেলে কোনও অচেনা ব্যক্তির পাঠানো লিঙ্কে ক্লিক করবেন না।

৪. অবশ্যই নিজের ডিভাইসে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে রাখবেন।

৫. Windows-এর Defender Firewall সক্রিয় করে রাখতে ভুলবেন না।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Google, Google Chrome



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর