Google Chrome: Google Chrome নিয়ে আসতে চলেছে নতুন এক ফিচার। খুব শীঘ্রই Chrome ব্যবহারকারীরা একটি ক্লিকেই ফিরিয়ে আনতে পারবেন একাধিক বন্ধ করে দেওয়া ব্লাউজিং ট্যাব। এখন একগুচ্ছ ট্যাব (Group Tab) এক সঙ্গে ফিরিয়ে আনা যায় না স্মার্টফোনে। শুধুমাত্রা ডেস্কটপ ব্রাউজার থেকে রাইট ক্লিক (Right Click)-এর মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া ট্যাব ফের খোলা যায়। এ জন্য যে কোনও অংশে মাউসের ডানদিকে ক্লিক করে বেছে নিতে হয় রিওপেন ক্লোজড ট্যাব (Reopen Closed Tab) অপশন। কিন্তু Google-এর নতুন ফিচার কার্যকর হলে অ্যান্ড্রয়েড ফোনও খুব সহজে একগুচ্ছ (bulk) ট্যাব খুলে ফেলা যাবে।
বর্তমানে, যে কোনও অ্যান্ড্রয়েড ফোনে একের পর এক ট্যাব পৃথক পৃথক ভাবে ফিরিয়ে (restore)আনা যায়। সে জন্য, ব্যবহারকারীকে প্রথমে ক্রোমের একেবারে উপরে ডান কোণায় থাকা তিনটি বিন্দুতে ক্লিক করে ‘Recent tabs’-এ যেতে হবে। সেখানে গেলে সাম্প্রতিক কালে ব্যবহার করা ট্যাবগুলির তালিকা খুলে যাবে। প্রয়োজন মতো নির্দিষ্ট ট্যাবটি বেছে নিলেই তা ফের খুলে যাবে (reopen)। ফলে গ্রুপ ট্যাব খোলার জন্য এখন ব্রাউজার হিস্ট্রি থেকে একের পর এক ট্যাব খুলতে হয়।
আরও পড়ুন – শুরু হতে চলেছে ফ্লিপকার্টের বিগ সেভিং ডে’জ সেল, জেনে নিন কোন জিনিসে মিলবে কত ছাড়
আরও পড়ুন – আর কেউ খুঁজে পাবে না আপনার ফোন নম্বর, গ্রাহকদের জন্য নতুন নীতি Google-এর
কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে, Chromium সোর্স কোডে একটি পরীক্ষা মূলক ফ্ল্যাগ, যাকে “Android Tab Restore” নামে চিহ্নিত করা হয়েছে। এ থেকেই বোঝা যায়, Google ইতিমধ্যেই Android ফোনে এ ধরনের ফিচার আনার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালু করেছে।
খুব শীঘ্রই এই ফিচার Google Chrome Canary ভার্সনে চালু করা হতে পারে। গুগল ক্রোমের এই ক্যানারি ভার্সন ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।
গুগল ক্রোমের ক্যানারি ভার্সনের আপডেট ভার্সনে পাওয়া যাবে বিভিন্ন ধরনের নতুন ফিচার। কিন্তু গুগল ক্রোমের এই ক্যানারি ভার্সন অনেক ইউজার ব্যবহার করতে চান না। কারণ এর ব্রাউজিং খুব খারাপ। সুতরাং নতুন ফিচার কতটা ভাল হবে সে জন্য অপেক্ষা করতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Android, Google, Google Chrome