যতটুক জানা যাচ্ছে, ফিটবিট-এর থেকেও বেশ কিছুটা দামি হবে গুগল পিক্সেল ওয়াচ। মার্কেট রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট-এর রিপোর্ট বলছে, ২০২১ সালের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত গ্লোবাল স্মার্টওয়াচ শিপমেন্টে সব থেকে এগিয়ে অ্যাপল। দুইয়ে স্যামসাং। এর পর অ্যামাজনফিট, আইএমওও, হুয়াই। তবে মনে করা হচ্ছে, গুগল পিক্সেল ওয়াচ সরাসরি অ্যাপেল ওয়াচ-এর সঙ্গে টক্কর দেবে।