শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Hair Care: হিতে বিপরীত! যখন কন্ডিশনারও হয়ে ওঠে চুলের পরম শত্রু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
Hair Care: হিতে বিপরীত! যখন কন্ডিশনারও হয়ে ওঠে চুলের পরম শত্রু


শ্যাম্পু করার পর পরিষ্কার স্ক্যাল্পে কন্ডিশনার অতি প্রয়োজনীয়৷ ভাল কন্ডিশনিংয়ের প্রভাবে চুল নতুন জীবন পায়৷ জটমুক্ত হয়ে মসৃণতা পায় চুল৷ শ্যাম্পুর ফলে চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনে কন্ডিশনার৷ চুলের কিউটিকলসকে রক্ষা করে ক্ষতির হাত থেকে৷(Over conditioning turns your hair greasy)

কিন্তু সব কিছুর মতো অতিরিক্ত হয়ে গেলে কন্ডিশনার ক্ষতিকর৷ ওভার কন্ডিশনিংয়ের ফলে চুলের খুব ক্ষতি হয়৷ স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে চুল নিষ্প্রভ হয়ে পড়ে৷ ফলস্বরূপ, চুল ধোওয়া সত্ত্বেও স্ক্যাল্প ও চুল চিটচিটে হয়ে থাকে৷ একাধিক উপায়ে চুলের এই অবস্থা এড়িয়ে যেতে পারেন৷

আরও পড়ুন : তৃতীয় বারের জন্য সন্তানসম্ভবা ডিম্পি, সুখবর জানালেন আবেগপূর্ণ পোস্টে

কীভাবে মাথার চুলে ওভার কন্ডিশনিং এড়াবেন

চুলে যতটা দরকার, ঠিক ততটাই কন্ডিশনার দেবেন৷ তার পর খুব ভাল করে ধুয়েও ফেলুন৷ চুলের স্বাস্থ্যের জন্য কন্ডিশনার দরকার৷ তবে মনে রাখুন এই বিষয়গুলিও-

খুব ঘন ঘন চুলে কন্ডিশনার দেবেন না৷ চুলে বেশিক্ষণ কন্ডিশনার রাখবেনও না৷

ঠান্ডা জলে খুব ভাল করে চুলের কন্ডিশনার ধুয়ে ফেলুন৷ এর ফলে চুল হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল৷

আরও পড়ুন :  প্রতিস্থাপনের পর শিশুকে স্তন্যপান করানো যায়? কতটা নিরাপদ ব্রেস্ট ইমপ্ল্যান্ট?

রিনজ অফ কন্ডিশনার ব্যবহারের সময় লিভ ইন কন্ডিশনার ব্যবহার করবেন না

অতিরিক্ত স্টাইলিং প্রডাক্টের ব্যবহারেও চুল চিটচিটে হয়ে পড়ে

চুলের গোড়া থেকে কন্ডিশনার পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লেঞ্জিং শ্যাম্পু

আরও পড়ুন : স্যালাড থেকে চিপস-তৈরির আগে ছুরি দিয়ে কেটেই চলেন সব্জি, কিন্তু জানেন কি কোন কাটিংয়ের কী নাম?

চুলের ধরন বুঝে বাড়িতেই তৈরি করুন হেয়ার স্ক্রাব৷ এক্সফোলিয়েশনের ফলে স্ক্যাল্প থেকে চিটচিটে প্রলেপ দূর হয়ে যাবে৷

চুলের স্বাভাবিক আকার ও টেকশ্চার ধরে রাখে প্রোটিন ট্রিটমেন্ট

মটরশুঁটির দানার আকারের কন্ডিশনার নিয়ে চুলের মাঝের অংশ থেকে চুলের শেষ অবধি লাগিয়ে অল্প সময় অপেক্ষা করুন৷ তার পর ধুয়ে নিন ভাল করে৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Hair Care



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর