পেয়ারার পাতায় আছে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। এর পাশাপাশি পেয়ারার পাতায় রয়েছে ফ্ল্যাভোনয়েড, পলিফেনল এবং ক্যারোটিনয়েড। পেয়ারা পাতা হজমের সমস্যা দূর করতে সহায়ক। এই পাতায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে।