বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

Health Tips: সাবুদানা খেয়ে উপোস ভাঙেন? সাবু শরীরের পক্ষে ক্ষতিকারক, বিশেষজ্ঞের চাঞ্চল্যকর দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
Health Tips: সাবুদানা খেয়ে উপোস ভাঙেন? সাবু শরীরের পক্ষে ক্ষতিকারক, বিশেষজ্ঞের চাঞ্চল্যকর দাবি


কলকাতা: পেট খারাপে সাবু, জ্বর হলে সাবু, উপোস ভাঙতে সাবু। ঘরে ঘরে সাবুদানার কত ব্যবহার। কিন্তু এই সাবু নাকি শরীরের পক্ষে ক্ষতিকারক। এমনই দাবি বিশেষজ্ঞ, চিকিৎসক থেকে লেখকের। সাবুর খিচুরি থেকে সাবু দিয়ে নানা ধরনের স্ন্যাকস খাওয়ারও চল রয়েছে বাড়িতে। সবাই এটাই জানেন যে, এটি শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটি খাদ্য।

কিন্তু সত্যিই কি তাই? মশালা ল্যাব: দ্য সায়েন্স অফ ইন্ডিয়ান কুকিং বইয়ের লেখক এই তথ্য একেবারেই ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, ‘আপনি উপোস করলে, সেটি ভাঙতে কার্বোহাইড্রেটের এই বোমা খাওয়ার তাও কোনও যুক্তি থাকতে পারে। আর এটি একেবারেই ভারতীয় ঘরে ঐতিহ্যশালী নয়। এটি পূর্ব বা দক্ষিণ-পূর্ব এশিয়াতে উৎপত্তি হয়েছে’।

আরও পড়়ুন: যখন-তখন ওজন মাপছেন? ভুল করছেন, জানুন দিনের কোন সময় সঠিক ওজন বলে

পুষ্টিবিদ ও আইথ্রাইভের সিইও প্রতিষ্ঠাতা মুগ্ধা প্রধান বলেছেন, ‘সাবুদানা মাড়জাতীয় পদার্থে ভর্তি। সাগো বা কাসাভা গাছ থেকে এটি তৈরি হয়। রিফাইন করে এটি তৈরি হয়। এতে শরীরে রক্তে শর্করার পরিমাণ বাড়ে।’ এর পাশাপাশি উচ্চ রক্তচাপ, ওবেসিটি ও হার্টের রোগীদের পক্ষেও এটি অস্বাস্থ্যকর বলে দাবি করেছেন তিনি। উপোসের পরও এটি খাওয়া খুবই ক্ষতিকারক বলে দাবি করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

Published by:Raima Chakraborty

First published:

Tags: Health Tips, Lifestyle tips, Sabudana





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর