মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Heavy Rain Disaster five houses in Balurghat submerged under water pressure as soon as the Salus Gate was opened | সলুইস গেট খুলতেই জলের চাপে বালুরঘাটে তলিয়ে গেল পাঁচটি বাড়ি | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


Last Updated:

স্লুইস গেট খুলে জমা জল বার করতে গিয়েই খারিগর্ভে তলিয়ে গেল পাঁচটি বাড়ির বেশ কিছুটা অংশ। ঘটনার জেরে একাধিক পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

+

তলিয়ে

তলিয়ে গেল পাঁচটি বাড়ি

দক্ষিণ দিনাজপুর: প্রবল বৃষ্টিতে বিপর্যয়ের মুখে উত্তরবঙ্গ। জলের চাপ সামলাতে সলুইস গেট খুলতেই তলিয়ে গেল পাঁচটি বাড়ি। বালুরঘাট শহরের ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়েছে। এদিন সলুইস গেট খুলে জমা জল বার করতে যেতেই বিপত্তি ঘটে। জলের চাপে তলিয়ে যায় পাঁচটি বাড়ির বেশ কিছুটা অংশ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কিছু বাড়ি, ভেঙেছে কয়েকটি বাড়ির শৌচালয়। বালুরঘাট শহরের ১২ নম্বর ওয়ার্ডের সদরঘাট সংলগ্ন এলাকার ঘটনা।

আর‌ও পড়ুন: ইঞ্জিনিয়ারদের দিন গেল! উচ্চমাধ্যমিক পাশ যুবকের কীর্তি জানলে আপনিও ছুটে আসবেন…

এই ঘটনার জেরে এলাকার বেশ কয়েকটি পরিবারের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে বাড়ির টিন খুলে নিয়ে গিয়ে উঁচু জায়গায় ছাউনি করে থাকছেন। কেউ স্থানীয়দের কয়েকজন আবার এলাকার পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। এদিকে বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানানো হলেও কোনরকম সাড়া মেলেনি বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।

এই বিপর্যয় প্রসঙ্গে বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র বলেন, সমস্যার বিষয়টি সেচ দফতরকে জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন পড়লে এই পরিবারগুলিকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই পরিস্থিতিতে বৃষ্টির পরিমাণ বাড়লে বিপর্যয়ের মাত্রা আরও বাড়তে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। সব মিলিয়ে বর্ষাকালে আবার ভয়ের পরিবেশ উত্তরবঙ্গে।

সুস্মিতা গোস্বামী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর