বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Hooghly News: জঞ্জালে ভরে যাবে চুঁচুড়া…! আশঙ্কা বাড়ছে শহরে, কারণ জানলে চমকে যাবেন | hooghly chinsurah municipality contractual sweepers work suspension demanding on salary hike city not cleaned for it

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭৪ সময় দেখুন


Last Updated:

Hooghly News: শহরের জঞ্জাল পরিষ্কার হবে না, রাস্তাঘাট আস্তাকুঁড়ে পরিণত হবে আশঙ্কা শহরবাসীর। আচমকা কেন এমন পরিস্থিতি তৈরি হল শহরে।

হুগলি চুঁচুড়া পৌরসভাহুগলি চুঁচুড়া পৌরসভা
হুগলি চুঁচুড়া পৌরসভা

হুগলি: সোমবার গভীর রাত পর্যন্ত পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা, মঙ্গলবার সকাল থেকেই আবার কাজে যোগ দিল না চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। অচল পুরসভা। পুরসভার গেটের সামনে বসে অবস্থান অস্থায়ী কর্মীদের।

দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিল তারা। সোমবার গভীর রাত পর্যন্ত হুগলির চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পুরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি, তাদের ১০০ টাকা করে রোজ বাড়াতে হবে। ৬৫ বছর হয়ে গেছে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে। কর্মিদের ইএসআই, পিএফ চালু করতে হবে। গতকাল মহকুমা শাসকের আলোচনার আশ্বাসে ঘেরাও আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা। তবে আজ সকাল থেকে তারা কাজে যোগ দেননি। দাবি পূরণ না হলে তারা কাজ করবে না বলে সব জানিয়ে দিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

চুঁচুড়া পুরসভার প্রায় ২০০০ অস্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছে। তাদের বেতন দিতে পুরসভার ভাড়ার শূন্য হয়ে যায়। তাই পুরসভার বর্তমান বোর্ড ঠিক করে যাদের ৬৫ বছর হয়ে গেছে মঙ্গলবার থেকে তাদের আর কাজে নেওয়া হবে না। পরিবর্তে আর পাঁচ মাস ধরে তাদের বেতন দেওয়া হবে। এরই প্রতিবাদে আন্দোলনে নামে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা। আর এই আন্দোলনের ফলে শহরের জঞ্জাল পরিষ্কার হবে না, রাস্তাঘাট আস্তাকুঁড়ে পরিণত হবে আশঙ্কা শহরবাসীর।

রাহী হালদার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর