রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

House Collapse: দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চারতলা বাড়ি! শিউরে ওঠার মতো ভিডিও, ইতিমধ্যেই মৃত ৪, আটকে রয়েছে আরও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ সময় দেখুন


Last Updated:

উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন যে, এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, এটি একটি চার তলা ভবন এবং উদ্ধার অভিযান এখনও চলছে, ধ্বংসস্তূপের নিচে ৮ থেকে ১০ জন আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

PTIPTI
PTI

নয়াদিল্লি: শনিবার ভোরে দিল্লির মুস্তাফাবাদ এলাকায় একটি বহুতল ধসে চারজনের মৃত্যু হয়েছে৷ বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়ার আশঙ্কাও করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) এবং দিল্লি পুলিশের দল উদ্ধার অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলে রয়েছে। চার তলা এল-আকৃতির বহুতলটি ধসে পড়ার মুহূর্তও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে বহুতল ধসে যাওয়ার পরে ধ্বংসাবশেষ পরিষ্কারে উদ্ধারকারী দলকে সহায়তা করছেন স্থানীয়রা। বিভাগীয় দমকল কর্মকর্তা রাজেন্দ্র আটওয়াল জানিয়েছেন, শনিবার ভোর ২:৫০ নাগাদ বাড়ি ধসের খবর পাওয়া যায়, এরপর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়।

“আমরা রাত ২:৫০ নাগাদ একটি বাড়ি ধসের খবর পাই… আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যে পুরো বিল্ডিংটাই ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নীচে মানুষ আটকা পড়েছে… এনডিআরএফ এবং দিল্লি ফায়ার সার্ভিস লোকজনকে উদ্ধারের জন্য কাজ করছে,” তিনি বলেন।

আরও পড়ুন: মাছ খাওয়া যাবে না…রান্না করা যাবে না মাংস-ও! মুম্বইয়ে মরাঠিদেরই কোণঠাসা করছে গুজরাতিরা, তুমুল অশান্তি

উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা জানিয়েছেন যে, এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, এটি একটি চার তলা ভবন এবং উদ্ধার অভিযান এখনও চলছে, ধ্বংসস্তূপের নিচে ৮ থেকে ১০ জন আটকা পড়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার রাতে দিল্লির আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কয়েক ঘণ্টা পরেই বাড়ি ধসের ঘটনাটি ঘটে, যখন শহরের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত হয়।

আরও পড়ুন: ওয়ান্টেড ক্রিমিনাল! পাকিস্তানের ISI-এর সঙ্গেও যোগ…পঞ্জাবে ১৪টা জঙ্গি হামলায় যুক্ত গ্যাংস্টার গ্রেফতার

গত সপ্তাহে আরেকটি পৃথক ঘটনায়, মধু বিহার থানার কাছে তীব্র ধুলোঝড়ের সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে, যার ফলে একজন নিহত এবং আরও দুজন আহত হন।

বাংলা খবর/ খবর/দেশ/

House Collapse: দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চারতলা বাড়ি! শিউরে ওঠার মতো ভিডিও, ইতিমধ্যেই মৃত ৪, আটকে রয়েছে আরও

Next Article

Noida Dog Torture: ভয় পেয়েছিল শিশু, পোষা জার্মান শেফার্ডকে নৃশংস শাস্তি ব্যক্তির! নয়ডায় শিউড়ে ওঠা ঘটনা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর