বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

Howrah News: উপকারী গুণে ভরপুর, মাশরুমে রয়েছে মাছ মাংস বা ডিমের থেকে বেশি প্রোটিন!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
Howrah News: উপকারী গুণে ভরপুর, মাশরুমে রয়েছে মাছ মাংস বা ডিমের থেকে বেশি প্রোটিন!


কলকাতা: মাশরুম সহজলভ্য পুষ্টিগুণে ভরা সুস্বাদু একটি কাঁচা সবজি। এর গুনাগুন সম্পর্কে প্রায় সকলের জানা। ফলে বর্তমান সময়ে মাসুমের চাহিদা দারুন। মাশরুম ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, আয়রন, সেলেনিয়াম সমৃদ্ধ।

পেশীয় সক্রিয়তা ও স্মৃতিশক্তি বজায় রাখতে উপকারী। মাশরুম অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। মাশরুমের মধ্যে এরগোথিওনিন বর্তমান, যায় ফলে মানব শরীরে বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে। মাশরুমে ইরিটাডেনিন ও নায়াসিন থাকায় কোলেস্টোরেলস জমতে পারে না, বরং মাশরুম খেলে শরীরে বহুদিনের জমাস্ত্র কোলেস্টরেল ধীরে ধীরে ক্ষয় হয়।

আরও পড়ুন: অনেকেই ভাবেন এক, কিন্তু ফ্লাইওভার আর ওভারব্রিজ কিন্তু সম্পূর্ণ আলাদা! তফাৎ জানলে চমকে উঠবেন

১০০ গ্রাম শুকনো মাশরুমে প্রায় ২৫ – ৩০ গ্রাম প্রোটিন রয়েছে বলে জানা যায়। যা মাছ মাংস বা ডিমের তুলনায় অনেক বেশি। মাশরুমে অত্যাবশ্যকীয় অ্যান্টিঅক্সিডেন্ট গুলি মারাত্মক কিছু রোগ নিয়ন্ত্রণ করে। স্ট্রোক, স্নায়ুতন্ত্রের রোগ এবং ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করতে পারে।

আরও পড়ুন: মমতার বাড়ির সামনে অস্ত্র সহ গ্রেফতারি কাণ্ডে বড় মোড়, এক GST অফিসারের বয়ান রেকর্ড

মাশরুমে নিউক্লিক এসিড ও অ্যান্টি এলার্জেন থাকায় এবং সোডিয়াম এর পরিমাণ কম থাকায় মাশরুম কিডনি রোগ এবং এলার্জি রোগের প্রতিরোধক। মাশরুমে থাকা ফাইবার ও এনজাইম যা হজমে সাহায্য করে।

—-রাকেশ মাইতি

Published by:Suman Biswas

First published:

Tags: Bangla News, Mushroom



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর