মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Howrah News: গাজনে বিরাট চমক! শিবের রূপ ধরেই ‘মালামাল’ ১৭-এর যুবক, রাস্তায় যা করছেন… Shiva is walking on the streets in Howrah during Gajan festival

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১১১ সময় দেখুন


Last Updated:

Howrah News: চৈত্রের গাজন উৎসবে হাওড়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শিব। এই গাজন উৎসবের মরশুমে শিব সেজে ঘুরে বেড়াচ্ছে বছর ১৭-এর সৌভিক।

X

শখের

শখের বসে শিব সেজ রাস্তায় নেমেছে সৌভিক

হাওড়া: এই গাজন উৎসবের মরশুমে শিব সেজে ঘুরে বেড়াচ্ছে বছর ১৭-এর সৌভিক! বাংলা মাসের চৈত্র মানেই বাঙালির গাজন উৎসব। গাজন উৎসবকে কেন্দ্র করে উৎসব পালিত হয় সারা বাংলার বিভিন্ন প্রান্তে। গাজন উৎসবে শিবের পূজা আর  আরাধনা বা ব্রত করেন ভক্তরা। মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নামে। আর এই গাজন উৎসবকে সামনে রেখে একশ্রেণীর মানুষ রুটি রুজি পথ বেছে নিয়েছে। পথে-ঘাটে কম বেশি সারা বছর বহুরূপী দেখা মেলে।

এই গাজন উৎসবে বহুরূপীদের বেশি চোখে পড়ে। বিভিন্ন দেব-দেবী বিশেষ করে শিব সেজে মানুষের দুয়ারে দুয়ারে বা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন স্বয়ং মানুষ রূপে শিব। মানুষের কাছ থেকে টাকা আদায় করছেন। এই গাজন উৎসবে শিব বেশে ১৭ বছরের সৌভিক কখনও হাওড়া কখনও কলকাতা কখনও আবার হুগলির বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। চড়া রোদ মাথায় নিয়ে খালি পায়ে কালো পিচের রাস্তায় হাঁটছে। ভগবান শিবের পায়ে জুতো এটা বেমানান ভক্তদের কাছে। তাই শিব সাজে খালি পায়ে হাঁটার তাপ সহ্য করতেই হয়।

আরও পড়ুন-এপ্রিলেই আসছে ঘূর্ণিঝড়…! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ভাসবে দক্ষিণের একাধিক জেলা, কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় আপডেট দিল IMD

বহুরূপীর বেশে গত প্রায় এক মাস বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছে কিশোর। রাস্তায় বহুরূপীদের ঘুরতে দেখে ইচ্ছার বসে বহুরূপে সেজে বেরিয়ে পড়া। এই প্রখর রোদ মাথায় নিয়ে সপ্তাহে তিন দিন শিব সেজে রাস্তায় নামা। সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ সেরে নিজে হাতেই মুখে রং লাগানো কপালের ত্রিনয়ন আঁকা তারপর মাথায় জটা চাপিয়ে সঙ্গে পোশাক হাতে নিয়ে বেরিয়ে পড়া। প্রতিদিন কয়েকশো মানুষের কাছে হাত পাতা। কোনওদিন ৩০০ আবার কোনওদিন তার থেকে একটু বেশি পেয়ে থাকে।

আরও পড়ুন- শনির ভয়ঙ্কর শক্তি-মঙ্গলের তেজে ‘তোলপাড়’ বিশ্ব ব্রহ্মাণ্ড…! ৪ রাশির লাগামছাড়া আয়-উন্নতি, লাগবে লটারি, অঢেল টাকার বৃষ্টি

বহুরূপী সৌভিক জানায়, গত প্রায় এক মাস এই বহুরূপীর সেজে রাস্তায় নামা। মানুষের কাছে পৌঁছানো অনেকেই ফিরিয়ে দিচ্ছে। আবার অনেকেই ২ টাকা বা ৫ টাকা দিয়ে দু-হাত জোর করছে ভগবান শিবকে স্মরণ করছে।

রাকেশ মাইতি

Next Article

Crocodile Scare: নদীতে হঠাৎ এ কীসের দেখা মিলল! ভয়ে কাঁটা সকলেই, ঘিরে ধরেছে আতঙ্ক



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর