মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Howrah News: হাওড়া জেলার মানুষক সতর্ক করতে ডিজিটাল অ্যারেস্ট বিষয়ে জানালেন নগরপাল! howrah police commissioner warns people about digital arrest

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


Last Updated:

বর্তমান সময়ে ডিজিটাল অ্যারেস্ট প্রতারকদের একটি ফাঁদ। পুলিশ সেজে প্রতারকেরা ফাঁদ পেতে রয়েছে মানুষের টাকা হাতিয়ে নিতে, ডিজিটাল অ্যারেস্ট বিষয়ে বিস্তারিত জানালেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী

X

ডিজিটাল

ডিজিটাল অ্যারেস্ট বিষয়ে জেলার মানুষকে সতর্ক বার্তা পুলিশ কমিশনারের

হাওড়া: ডিজিটাল অ্যারেস্ট! বর্তমান সময়ে সাইবার ক্রাইম এর মত সমস্যা দারুন ভাবে বিপাকে ফেলছে মানুষকে। ডিজিটাল অ্যারেস্ট এর ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছে মানুষ। বর্তমান সময়ে শরীরের উপস্থিত থেকে চুরি ছিনতাইয়ের মত অপরাধমূলক ঘটনা কম হলেও দারুন ভাবে মাথা চারা দিয়েছে সাইবার ক্রাইম।

বিভিন্ন ভাবে ফোন কল, নানা সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে গোপন তথ্য সংগ্রহ এবং ব্যাঙ্ক ওটিপি হাতিয়ে টাকা লুট করার ঘটনা খুব সাধারন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফোন কল ও ভিডিও কলের মাধ্যমে প্রতারকদের সূক্ষ্ম কৌশলে মানুষকে মানসিকভাবে বিধ্বস্ত করে টাকা হাতিয়ে নেওয়ার সু-কৌশল হল ডিজিটাল অ্যারেস্ট। হাওড়া জেলার মানুষকে ডিজিটাল অ্যারেস্ট বিষয়ে সতর্ক করলেনহাওড়া নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী।

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পা দিয়ে এক মুহূর্তে মানুষ নিঃস্ব হতে পারে। হঠাৎ মোবাইলের রিং বেজে উঠল, কল রিসিভ করলেই অপরপ্রান্ত থেকে ভিডিও কলে এক পুলিশ অফিসার। দেখে বোঝার উপায় নেই, এই পুলিশ আসলে প্রতারক। সত্যিকারের পুলিশ সেজে প্রথমে আপনাকে বিভিন্ন আইনি জটিলতার ভয় দেখানো হতে পারে।

এরপর সেই সমস্যা থেকে মুক্তি পেতে মোটা টাকার দাবি করে বসে। অনেকে ভয় পেয়ে সেই টাকা প্রতারকদের কাছে পাঠিয়ে দিয়ে প্রতারিত হয়। আসলে ডিজিটাল অ্যারেস্ট বলে কোনও কিচ্ছু নেই। বলেই জানাচ্ছেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী।

এ প্রসঙ্গে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানান, ‘‘কোনও ব্যক্তির বিরুদ্ধে আইনি অভিযোগ বা অ্যারেস্ট ওয়ারেন্ট থাকলে পুলিশ ব্যাক্তির কাছে পৌঁছে গ্রেফতার বা অ্যারেস্ট করবে। ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছাড়া বা কাগজ ছাড়া ডিজিটাল অ্যারেস্ট বলে কোনও কিছু হয়না। কোনও ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ থাকলে পুলিশ ব্যক্তির কাছে পৌঁছে গ্রেফতার বা অ্যারেস্টের মত পদক্ষেপ নেয়।’’ তিনি আরও জানান, এ বিষয়ে মানুষকে সতর্ক করতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে প্রতিমাসে একটি করে সতর্কমূলক ভিডিও আপলোড করা হয় হাওড়া সিটি পুলিশ ফেসবুক প্রোফাইলে।

রাকেশ মাইতি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর