Last Updated:
পুরুলিয়া: পড়ুয়াদের জীবনের অন্যতম বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জেলা পুরুলিয়াতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত দিক থেকে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন ও পর্ষদ। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝেই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে শহর পুরুলিয়ায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরুলিয়া শহরের জেলা স্কুলে।
এইদিন ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন। চলছিল ইকোনোমিক্স বা অর্থনীতি বিষয়ের পরীক্ষা। আর এই পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের শিক্ষকেরা হঠাৎ স্কুলের মধ্যে ধোঁয়া দেখতে পান। তৎক্ষণাৎ তারা পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় পরবর্তীতে দমকলের আরও একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে।
আরও পড়ুন: ভারতের ১ টাকা এখানে প্রায় ৫০০ টাকার সমান! পকেটে ১০০০ টাকা থাকলেই এই দেশে আপনি লাখপতি…জানেন কোন দেশ? নাম শুনলে বিশ্বাসই হবে না
স্কুলের পেছনের দিকে বেশ কিছুটা জায়গা রয়েছে। সেখানে গাছের শুকনো কাঠ পাতা পড়েছিল। সেই শুকনো পাতাতেই আগুন লাগে বলেই প্রাথমিক অনুমান। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কিছুটা জায়গায়। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এই আগুন লাগার ফলে পরীক্ষার কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।
আরও পড়ুন: ছোট্ট ছোট্ট দানাই ঝড়ের গতিতে কমায় ওজন! ক্যানসারের সঙ্গে লড়াই করে, হার্ট ভাল রাখে, মোটেই অবহেলা করবেন না এই মশলা
এই ঘটনার খবর চাউর হতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় বিদ্যালয় প্রাঙ্গনে। যদিও পরীক্ষার্থী, শিক্ষক-শিক্ষক, অভিভাবক-সহ স্কুল এবং স্কুল চত্বরে উপস্থিত কেই আহত হয়নি বলেই জানা গিয়েছে। সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Kolkata,West Bengal
March 06, 2025 5:27 PM IST
HS Exam 2025 Fire: উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হঠাত্ কালো ধোঁয়া! অগ্নিকাণ্ড পুরুলিয়ার স্কুলে, আতঙ্কে পরীক্ষার্থীরা
Next Article
HS Exam 2025: হাতে নেই জোর, উচ্চমাধ্যমিকে পা-ই ভরসা! যা করে এই দেখাল ছাত্র, জানলে চোখে জল আসবে