মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Hyundai-এর গাড়িতে ধামাকা অফার, মিলতে পারে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
Hyundai-এর গাড়িতে ধামাকা অফার, মিলতে পারে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়


#নয়াদিল্লি: করোনার জেরে কোপ পড়েছে সর্বত্র। বাদ পড়েনি মোটরগাড়ির বাজারও। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই নিজেদের বাজার ধীরে ধীরে চাঙ্গা করতে তৎপর হয়েছে Hyundai। গাড়ির প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়াতে এবার বেশ কিছু অফার নিয়ে হাজির হল Hyundai India। চলতি মাসে বেশ কিছু মডেলের গাড়ি কিনলে মিলতে পারে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড়।

i20, Santro, Grand i10 NIOS, i20, এবং Aura-র মতো জনপ্রিয় মডেলগুলিতে আকর্ষণীয় ছাড়ের অফার ঘোষণা করেছে Hyundai। দক্ষিণ কোরিয়ার অটোমোবাইল জায়ান্টের Kona Electric সর্বাধিক দেড় লক্ষ টাকা নগদ ছাড় পেয়েছে, তবে ভোক্তাদের জন্য অন্য কোনও সুবিধা দেওয়া হয়নি। সংস্থার অন্যান্য মডেলগুলিতে কর্পোরেট ছাড়ের পাশাপাশি এক্সচেঞ্জ বোনাসও রয়েছে। তবে উল্লেখ্য, Hyundai-এর ucson, Verna, Creta, Venue এবং Elantra মডেলগুলিকে এই ছাড়ের অন্তর্ভুক্ত করা হয়নি।

i20

iMT Turbo সংস্করণগুলিতে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ১২,৯৯৯ টাকার ৫ বছরে ৬০,০০০ কিলোমিটার ওয়ারেন্টি পাওয়া যাবে। তবে সংস্থার তরফে কোনও নগদ ছাড় দেওয়া হবে না। এছাড়া i20-তে ১৫,০০০ টাকা পর্যন্ত সর্বাধিক সুবিধা মিলবে। তবে এই অফারগুলি ডিজেল এবং iMT Turbo ভার্সনের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য।

Hyundai Santro

standard Era ভার্সনে ২৫,০০০ টাকা পর্যন্ত মোট সুবিধা পাওয়া যাবে। এই মডেলের অন্যান্য সংস্করণগুলিতে ৩৫,০০০ টাকা পর্যন্ত সংযোজনীয় সুবিধা এবং ২০,০০০ টাকার নগদ ছাড় থাকবে।

Grand/Aura i10 NIOS

CNG-এর বিকল্পগুলি কোনও নগদ সুবিধা ছাড়াই ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মডেলটির টার্বো (turbo) ভার্সনটির Grand i10 NIOS পোর্টফোলিওতে ৫০,০০০ টাকা পর্যন্ত সর্বাধিক সুবিধা মিলবে, পাশাপাশি সর্বোচ্চ ৩৫,০০০ টাকার নগদ ছাড়ও পাবেন ক্রেতারা। Grand i10 NIOS-এর মতো Aura-তেও থাকছে ৫০,০০০ টাকার অফার।

সম্প্রতি আসন্ন মাইক্রো SUV AX1 এর টিজারের ছবিগুলিও প্রকাশ করেছে Hyundai। আসন্ন এসইউভি প্রথম দক্ষিণ কোরিয়ায় উন্মোচিত হবে এবং তার পর এটি ধীরে ধীরে ভারতীয় বাজারে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর