মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ICDS Centre: ‘২০০ গ্রাম ডালে ৫০ পড়ুয়া, বাসি সবজি, ডিমেও কারচুপি’! শিশুদের খাবার নিয়ে মারাত্মক কান্ড, অঙ্গনওয়ারি কেন্দ্র ঘেরাও অভিভাবকদের | west medinipur birsinghapur anganwadi centre icds centre serves low quality food products protest by villegers | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৬৬০ সময় দেখুন


Last Updated:

শিশুদের দিনের পর দিন অতি নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখাল অভিভাবক অভিভাবিকা ও গ্রামবাসীরা।

অঙ্গনওয়ারি কেন্দ্রে বিক্ষোভঅঙ্গনওয়ারি কেন্দ্রে বিক্ষোভ
অঙ্গনওয়ারি কেন্দ্রে বিক্ষোভ

বীরসিংহপুর, পশ্চিম মেদিনীপুরের, শোভন দাস: শিশুদের দিনের পর দিন অতি নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখাল অভিভাবক অভিভাবিকা ও গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে, মেদিনীপুর সদর ব্লকের বীরসিংহপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকাদের অভিযোগ, এই কেন্দ্রে দিনের পর দিন পড়ুয়াদের অতি নিম্নমানের খাবার দেওয়া হয়। বারবার কেন্দ্রের শিক্ষিকাকে জানিয়েও কোন লাভ হয়নি। তাই এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

নাজিরা বিবি সহ অন্যান্য অভিভাবক অভিভাবকদের অভিযোগ, ২০০ গ্রাম ডালে ৫০ জন পড়ুয়াকে চালানো হয়। ডালে জল ছাড়া কিছু খুঁজে পাওয়া যায় না। আবার ডিম দেওয়া নিয়েও রয়েছে কারচুপি। শাক সবজির ক্ষেত্রেও বাসি খাবার দেওয়া হয়।

যদিও অভিভাবকদের অভিযোগ মানতে নারাজ পশ্চিম মেদিনীপুরের ওই কেন্দ্রের শিক্ষিকা। সরকারি নিয়ম মেনে বাচ্চাদের জন্য খাবার তৈরি করা হয় এবং সেই খাবার দেওয়া হয় বলে দাবি তার। শিক্ষিকা সুমনা রায় মন্ডল দাবি করেছেন, নিয়ম মেনে তিনি খাবার দিয়ে থাকেন। যেদিন গোটা ডিম সেই দিন গোটা ডিম দেওয়া হয়, যেদিন অর্ধেক সেদিন অর্ধেক। খুদে পড়ুয়াদের খাবার নিয়ে কখনওই কোনরকম কারচুপি করা হয় না।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার। তিনি অভিভাবকদের অভিযোগ শোনেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এখন দেখার বিষয় আগামিদিনে ওই অঙ্গনওয়ারি কেন্দ্রের সমস্যার সমাধান হয় কিনা। দেখার বিষয় এলাকার বাসিন্দারা কেন্দ্রের কাজকর্ম নিয়ে সন্তুষ্ট হন কিনা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

‘২০০ গ্রাম ডালে ৫০ পড়ুয়া, বাসি সবজি, ডিমেও কারচুপি’! শিশুদের খাবার নিয়ে মারাত্মক কান্ড, অঙ্গনওয়ারি কেন্দ্র ঘেরাও অভিভাবকদের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর