Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা: ইলিশের ভরা মরশুমে সতর্ক থাকতে বলা হল মৎস্যজীবীদের। ইতিমধ্যে আবহাওয়া খারাপ থাকার সতর্কবার্তা জারি করে মাইক প্রচার করা হয়েছে। ২৫ ও ২৬ শে জুন আবহাওয়া খারাপ থাকবে। সমুদ্র থেকে আবহাওয়া খারাপের বার্তা পেয়ে ফিরেছে একাধিক ট্রলার। ইলিশ ধরার যে ছন্দ ছিল তাতেই তাল কাটছে আবহাওয়া। আর এর ফলে বাজারে ইলিশের আকাল দেখা দেওয়ার পাশাপাশি দাম বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
বুধ ও বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগের সতর্কবার্তা থাকার কারণে সবাইকে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র এখন উত্তাল। মরশুমের শুরুতেই নিম্নচাপের মুখে পড়ে বেশ কিছুটা হতাশ মৎস্যজীবীরা। তবে এই আবহাওয়া কাটলে আবারও ইলিশ ধরা পড়বে বলে মনে করা হচ্ছে।
এ নিয়ে মৎস্যজীবী সংগঠনের পক্ষে অলোক হালদার জানিয়েছেন, সতর্কবার্তা রয়েছে। কিন্তু এই সময়টাতে মাছ ভাল পাওয়া যাচ্ছিল। কিন্তু সমস্ত দিক মাথায় রেখে সবাইকে ফিরতে বলা হয়েছে।
নবাব মল্লিক
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
June 25, 2025 1:43 PM IST