বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু ড. খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠক

IMD Weather Forecast: রাত পোহালেই বদলাবে আবহাওয়া? ঝলমলে রোদ নাকি ঝমঝমিয়ে নামবে বৃষ্টি? আলিপুরের লেটেস্ট আপডেট weather-changed chance-of-rain-become less for next few days west bengal latest weather forecast | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ সময় দেখুন


Last Updated:

IMD Weather Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ থাকবে। দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রপাত ও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।

দিঘা দিঘা 
দিঘা 

দিঘা, সৈকত শী: মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের উপকূল এলাকা দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে; সঙ্গে গরম ও অস্বস্তি। তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কমবে উইকেন্ডে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে।

আরও পড়ুনঃ পর্যটকদের জন্য বিরাট খবর! জিএসটি সংশোধনে কমছে হোটেল, হোমস্টে ভাড়া! দিনে কত কমবে খরচ?

কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই অস্বস্তি আরও বাড়বে। উইকেন্ডে বৃষ্টি কমবে, আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ পুজোয় রাজা-রানির মতো কাটান একদিন, তাও একেবারে কম খরচে! ঘুরে আসুন সোনারুন্দি রাজবাড়ি

আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, চলতি সপ্তাহে শেষ পর্যন্ত তাপমাত্রার পারদ বাড়বে প্রায় তিন থেকে চার ডিগ্রি। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হলেও তাপমাত্রার বাড়ার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটা বাড়বে।  দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমে। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ছাড়া সেভাবে কোন বৃষ্টির পূর্বাভাস নেই। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কমবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom