ইতিমধ্যেই দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি চলছে। তবে কোথাও হাল্কা থেকে মাঝারি আবার কোথাও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই সকাল থেকে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।