সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Income Tax Refund: ইনকাম ট্যাক্স বেশি দিয়ে দিলেও চিন্তা নেই, জানুন কয়েক ক্লিকে রিটার্ন পাওয়ার উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
Income Tax Refund: ইনকাম ট্যাক্স বেশি দিয়ে দিলেও চিন্তা নেই, জানুন কয়েক ক্লিকে রিটার্ন পাওয়ার উপায়


#কলকাতা: ইনকাম ট্যাক্স (Income Tax) বেশি দিয়ে দিলে চিন্তার কোনও কারণ নেই। নির্দিষ্ট কয়েকটি পদ্ধতির মাধ্যমে সহজেই কিন্তু সেটি ফেরত পাওয়া যায়। কেউ যদি বেশি ইনকাম ট্যাক্স দিয়ে দেয় এবং ইনকাম ট্যাক্স রিফান্ড (Income Tax Refund) পাওয়ার উপযোগী হয়, তাহলে সে সেটি ফেরত পেতে পারে। নির্দিষ্ট উপায়ের মাধ্যমে সেটি করলে ইনকাম ট্যাক্স রিফান্ড পাওয়া সম্ভব। ইনকাম ট্যাক্স রিফান্ড ফাইল করার পর ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেই বিষয়ে একটি নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। তার পর ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার পর সেই টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

ইনকাম ট্যাক্স রিফান্ড (Income Tax Refund) এর স্টেটাস ট্র্যাক করার উপায়

দু’টি পদ্ধতির মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ড-এর (Income Tax Refund) স্টেটাস ট্র্যাক করা সম্ভব। একটি হল নিউ ইনকাম ট্যাক্স পোর্টালের মাধ্যমে ট্র্যাক করা। আরেকটি হল এনএসডিএল (NSDL) ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাক করা যাব।

আরও পড়ুন – ফোনে ভাইরাস নেই তো? কী ভাবে তা বোঝা যাবে?

নিউ ইনকাম ট্যাক্স (Income Tax) পোর্টালের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ডের স্টেটাস ট্র্যাক করার উপায়

স্টেপ ১ – প্রথমেই ওপেন করতে হবে www.incometax.gov.in। এর পর লগ ইন করতে হবে নিজেদের অ্যাকাউন্টে। নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেটি করতে হবে। এক্ষেত্রে নিজেদের প্যান (PAN) নম্বর হল ইউজার আইডি।

স্টেপ ২ – লগ ইন করার পর ‘ই-ফাইল’ (e-file) অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩ – এর পর ‘ইনকাম ট্যাক্স রিটার্নস’ (Income Tax Returns) সিলেক্ট করতে হবে। এর পর খুলতে হবে ‘ভিউ ফাইলড রিটার্নস’ (View Filed Returns)

স্টেপ ৪ – এবার সেখানে চেক করতে হবে লেটেস্ট আইটিআর (ITR) ফাইলড। এরপ র ‘ভিউ ডিটেলস’ (View Details) অপশন সিলেক্ট করতে হবে। সেখানেই দেখা যাবে নিজেদের আইটিআর-এর ডিটেলস স্টেটাস।

আরও পড়ুন – কম্পিউটারে ভাইরাস ? নিজের তথ্য সুরক্ষিত রাখতে চটজলদি Scan করেন নিন Windows 11 PC

এনএসডিএল (NSDL) ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিফান্ডের স্টেটাস ট্র্যাক করার উপায়

স্টেপ ১ – প্রথমেই ইন্টারনেট ব্রাউজারে এন্টার করতে হবে https://tin.tin.nsdl.com/oltas/refundstatuslogin.html

স্টেপ ২ – এর পর সেখানে নিজেদের প্যান (PAN)-এর ডিটেলস দিতে হবে।

স্টেপ ৩ – এর পর যেই বছরের রিফান্ড স্টেটাস দেখতে চাওয়া দরকার, সেই বছর সিলেক্ট করতে হবে।

স্টেপ ৪ – এর পর ক্যাপচা কোড এন্টার করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সেটি সাবমিট করার পরেই দেখা যাবে আইটিআর-এর ডিটেলস স্টেটাস।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর