মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

IND vs ENG 3rd Test India Need 135 Runs To Win Lords Test England Need 6 Wickets , উত্তেজনার চরমে লর্ডস টেস্ট, শেষ দিনে ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের দরকার ৬ উইকেট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

IND vs ENG 3rd Test: লর্ডসে জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। চতুর্থ দিনের শেষেও ম্যাচ জয়ের সম্ভাবনা দুই দলের কাছেই ৫০-৫০। টেস্ট ক্রিকেটের আসল রোমাঞ্চ ও উন্মাদনা কাকে বলে তা আরও একবার প্রমাণ হচ্ছে লর্ডসে।

News18News18
News18

লর্ডসে জমে উঠেছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। চতুর্থ দিনের শেষেও ম্যাচ জয়ের সম্ভাবনা দুই দলের কাছেই ৫০-৫০। টেস্ট ক্রিকেটের আসল রোমাঞ্চ ও উন্মাদনা কাকে বলে তা আরও একবার প্রমাণ হচ্ছে লর্ডসে। ইংল্যান্ডের দেওয়া ১৯৩ রানের টার্গেট খুব সহজেই ভারতীয় দল করে দেবে বলে যে ফ্যানেরা ভেবেছিল, তাদের রবিবারের রাতটা কাটবে চাপের মধ্যেই। চতুর্থ দিনের শেষে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। পঞ্চম দিনে ভারতের দরকার ১৩৫ রান,আর ইংল্যান্ডের দরকার ৭ উইকেট।

প্রথম ইনিংসে দুই দলের খেলাই শেষ হয়েছিল ৩৮৭ রানে। চতুর্থ দিনে ভারতীয় বোলারররা দুরন্ত পারফর্ম করে। ১৯২ রানে শেষ করে দেয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। জো রুটের ৪০ ও বেন স্টোকসের ৩৩ রান ছাড়া কোনও ইংলিশ ব্যাটার সেভাবে লড়াই দিতে পারেনি। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন আকাশ দীপ ও নীতিশ রেড্ডি।

তবে ১৯৩ রানের টার্গেট যে ভারতের পক্ষে খুব সহজ হবে না তা বোঝা গিয়েছিল ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়তেই। লর্ডসের পিচে একদিকের ঢাল ও অসমান বাউন্স যে ইংল্যান্ড ব্যাটারদের মত ভারতীয় ব্যাটারদের কাছেও চ্যালেঞ্জের হবে তা বোঝাই যাচ্ছিল। আর আদতে হলও তাই। তবে ওপেনিং করতে নেমে যশস্বী জয়সওয়াল যে খারাপ শট খেলে জোফ্রা আর্চারের বলে আউট হন, তার কোনও ক্ষমা নেই।

দ্বিতীয় উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন করুন নায়ার ও কেএল রাহুল। ৩৬ রান যোগ করেন তারা। কিন্তু কিছু বল বাইরের দিকে সাইন ও সিম থাকলেও পিচের কারণে আচমকা ভিতরের দিকে ঢুকে আসছিল। ব্রাইডন কার্সের তেমনই একটি ডেলিভারির শিকার হন করুন নায়ার। ১৪ রান করে এলবি আউট হন তিনি। শুভমান গিলও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। কার্সের একইরকম আরেকটি বলে ৬ রানে এলবি আউট হন গিল। আকাশ দীপ নাইট ওয়াচম্যান হিসেবে নামলেও ১ রান করে স্টোকসের বলে বোল্ড হন। পঞ্চম দিনে লর্ডসে কোন দল শেষ হাসি হাসে সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/খেলা/

IND vs ENG: উত্তেজনার চরমে লর্ডস টেস্ট, শেষ দিনে ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের দরকার ৬ উইকেট



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর