মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

IND vs ENG Not Only Shubman Gill Ravindra Jadeja Create World record Becomes 1st Player In The World To Score 2000 Runs And Take 100 wickets In WTC India vs England 2nd Test, শুধু গিল নয়, বিশ্বরেকর্ড গড়লেন জাদেজাও, এমন নজির ক্রিকেট ইতিহাসে কারও নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


রবীন্দ্র জাদেজা বৃহস্পতিবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০০ রান ও ১০০ উইকেট নেওয়া বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন। জামনগরের ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার এখন পর্যন্ত ৪১টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ১৩২টি উইকেট নিয়েছেন এবং বৃহস্পতিবার ভারতের হয়ে ২০০০ রান পূর্ণ করেছেন।

এজবাস্টনে বার্মিংহামে চলমান ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে জাদেজার প্রয়োজন ছিল ৭৯ রান, যা তিনি দ্বিতীয় দিনের সকালের সেশনে পূর্ণ করেন। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ১৫ জন বোলার ১০০-র বেশি উইকেট নিয়েছেন এবং ২৬ জন ব্যাটার ২০০০-র বেশি রান করেছেন। কিন্তু বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার জাদেজাই একমাত্র খেলোয়াড় যিনি দুটি তালিকাতেই রয়েছেন।

জাদেজা হলেন পঞ্চম ভারতীয় ব্যাটার যিনি ডব্লুউটিসি-তে ২০০০ বা তার বেশি রান করেছেন—রোহিত শর্মা (২৭১৬), বিরাট কোহলি (২৬১৭), ঋষভ পন্ত (২৫২৯) এবং শুভমান গিল (২২১৬*)-এর পর।

WTC-তে ভারতের হয়ে সর্বোচ্চ রান:

রোহিত শর্মা – ২৭১৬

বিরাট কোহলি – ২৬১৭

ঋষভ পন্ত – ২৫২৯

শুভমান গিল – ২২১৬*

রবীন্দ্র জাদেজা – ২০১০

যশস্বী জয়সওয়াল – ১৯৯০

চেতেশ্বর পূজারা – ১৭৬৯

অজিঙ্কে রাহানে – ১৫৮৯

কেএল রাহুল – ১৫৩৩

ময়াঙ্ক আগরওয়াল – ১২৯৩

WTC-তে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী:

রবিচন্দ্রন অশ্বিন – ১৯৫

জাসপ্রীত বুমরাহ – ১৬১

রবীন্দ্র জাদেজা – ১৩২

মহম্মদ সিরাজ – ১০২

মহম্মদ শামি – ৮৫

এখন পর্যন্ত ৪১টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৬১ ইনিংসে জাদেজা ২০১০ রান করেছেন। তাঁর ঝুলিতে আছে ৩টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ-সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ১৩২টি উইকেট, যার মধ্যে রয়েছে ৬টি পাঁচ উইকেট ও ৬টি চার উইকেট নেওয়া ইনিংস।

টেস্ট চ্যাম্পিয়নশিপে জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন ছাড়া আর কেউই ১০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেননি। ভারতের হয়ে WTC-তে সর্বোচ্চ উইকেট শিকারি অশ্বিন ৪১টি ম্যাচে ১১৪২ রান ও ১৯৫ উইকেট নিয়ে তাঁর কেরিয়ার শেষ করেছেন।

অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক যথাক্রমে WTC-তে ২১০ ও ১৮০ উইকেট নিলেও এখনো ১০০০ রান পূর্ণ করতে পারেননি। ৪৯টি ম্যাচে কামিন্সের রান ৯৭০ এবং ৪৭টি ম্যাচের ৬৫ ইনিংসে স্টার্কের রান ৯১৫। ইংল্যান্ডের ক্রিস ওকস ৩১টি WTC ম্যাচে ১০২টি উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে করেছেন ৯৮৩ রান।

বাংলা খবর/ খবর/খেলা/

IND vs ENG: শুধু গিল নয়, বিশ্বরেকর্ড গড়লেন জাদেজাও, এমন নজির ক্রিকেট ইতিহাসে কারও নেই



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর