বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

IND vs ENG Team India Middle Order Batter Injured During Practice Ahead Of India vs England 1st Test, প্রথম টেস্টের আগে ধাক্কা ভারতের! নেটে চোট পেলেন তারকা ব্যাটার, এখন কী পরিস্থিতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


Last Updated:

IND vs ENG: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ২০ জুন লিডস থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে শুভমান গিলের অধিনায়কত্বে প্রথমবার খেলবে ভারতীয় দল।

News18News18
News18

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। ২০ জুন লিডস থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে শুভমান গিলের অধিনায়কত্বে প্রথমবার খেলবে ভারতীয় দল। গিলের দিকে নজর রয়েছে সকলের। এর পাশাপাশি সাত বছর পর ভারতীয় দলে কামব্যাক করা করুন নায়ারও রয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। কিন্তু প্রথম ম্যাচের আগে তাকে নিয়ে বাড়ল সংশয়।

ভারতের হয়ে ২২ গজের নামার আগে প্রস্তুতি চলাকালীন নেটে চোট পান করুন নায়ার। বুধবার নেটে অনুশীলনের সময় ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণর একটি বল তাঁর পেটে গিয়ে লাগে। ঘটনার পরই যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় নায়ারকে। প্রসিদ্ধ ছুটে গিয়ে নায়ারের খোঁজ নেন। যদিও প্রথমে কিছুটা ব্যথা পেলেও পরে হাস্যরসের মাধ্যমে বিষয়টি সামলে নেন নায়ার এবং গুরুতর চোটের আশঙ্কা দূর করেন।

বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের ব্যাটিংয়ের দায়িত্ব এখন তরুণদের উপর। লোয়ার মিডিল অর্ডারে করুন নায়ারকে বড় দায়িত্ব নিতে হবে বলে মনে করা হচ্ছে। প্রথম একাদশে করুন নায়ারের জায়গা পাকা বলেই ধরা হচ্ছে। দীর্ঘ সময় পর ভারতীয় দলে সুযোগ পেয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন নায়ার।

প্রসঙ্গত, ২০১৬ সালে আন্তর্জাতিক টেস্টে অভিষেকের পর নায়ার মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন। তবে এর মধ্যে একটি ম্যাচে তিনি ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েন। কিন্তু ধারাবাহিকতা না থাকায় ২০১৭-র পর আর জাতীয় দলে জায়গা পাননি। এবার আরও একবার নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ তার সামনে।

বাংলা খবর/ খবর/খেলা/

IND vs ENG: প্রথম টেস্টের আগে ধাক্কা ভারতের! নেটে চোট পেলেন তারকা ব্যাটার, এখন কী পরিস্থিতি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর